1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
বরুড়ায় মধ্যরাতে মাদক বিক্রির সময় আটক ৩ কারবারি, ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেককে ৩ মাসের কারাদণ্ড সীমান্তে জিরো টলারেন্স: কুমিল্লায় ১০ বিজিবির হাতে ২.৫৯ কোটি টাকার চোরাচালান জব্দ সিরাজগন্জের কাজিপুরে দুই ট্রাকের মুখ মুখোমুখি  সংঘর্ষ- সিরাজগন্জের কাজিপুরের  গাঁজা বিক্রি ও সেবনের দায়ে ২ জনকে কারাদণ্ড ভয়েস অব কাজিপুরের হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কুমিল্লার চান্দিনায়  ঈদ উপলক্ষে দরিদ্র ও দুঃস্থ নারীদের জন্য বরাদ্দকৃত ভিজিডি কর্মসূচির চাল বিতরণে চরম অনিয়ম বরুড়ায় মাদকবিরোধী অভিযানে আটক ২ কাজিপুরে গবাদিপশুর খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক খামারি প্রশিক্ষণ কুমিল্লা সীমান্তে ১০ বিজিবির অভিযান: কোটি টাকার মোবাইল ডিসপ্লে ও বাজি জব্দ সিরাজগন্জের কাজিপুরে যৌথ অভিযানে ৫ কেজির গাঁজার গাছসহ গ্রেপ্তার এক

বিজয়নগরে পুলিশের বিশেষ অভিযান: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি  গ্রেফতার..

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ১৯৩ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ– বিজয়নগর থানা পুলিশের এক বিশেষ অভিযানে দীর্ঘদিনের পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বাবুল মিয়াকে (৪৫) গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) ভোর রাতে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের নোয়াবাদি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার ব্রাহ্মণবাড়িয়ার বিশেষ নির্দেশনায় বিজয়নগর থানায় বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর পৌনে ৫টার দিকে বিজয়নগর থানার এসআই মোঃ মাহবুবুল, এএসআই মোঃ মনিরুজ্জামান এবং কনস্টেবল তাকলিমসহ পুলিশের একটি চৌকস দল সিঙ্গারবিল ইউনিয়নের নোয়াবাদি গ্রামে অভিযান চালায়। অভিযানে নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয় বাবুল মিয়াকে।
গ্রেফতারকৃত বাবুল মিয়া বিজয়নগর উপজেলার নোয়াবাদি গ্রামের ইদন মিয়ার ছেলে। তার বিরুদ্ধে ২০১২ সালের একটি দায়রা মামলা (দায়রা মামলা নং ৫৯৮/২০১২) এবং ২০১১ সালের একটি জিআর মামলা (জিআর-৭২/২০১১, মাধবপুর থানা) রয়েছে। মাদক বা অন্য কোনো গুরুতর অপরাধ সংক্রান্ত এই মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছিলেন। সাজার রায় ঘোষণার পর থেকেই সে সুকৌশলে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিল।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক জানান, সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ধরতে আমাদের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত বাবুল মিয়াকে আজ দুপুরে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট