1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
বিজয়নগরে আধুনিক কৃষি প্রযুক্তিতে উদ্বুদ্ধকরণে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ ও প্রদর্শনী মাঠ পরিদর্শন - অপরাধ সংবাদ
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
আজ দিনাজপুরে খাল খনন কর্মসূচীর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কুমিল্লার শিল্পকলায় হেযবুত তওহীদের ইফতার মাহফিল ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস  উন্নত চিকিৎসার জন্য এখন সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। কাজিপুর ডেঙ্গু প্রতিরোধে  পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও শেরপুর-৩ ও বগুড়া-৬ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ শনিবার আরও ৫ সিটিতে প্রশাসক নিয়োগ দিলো সরকার সংসদের ভেতরে স্লোগান দেওয়া সংসদীয় রীতিনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।—স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ জাতীয় গ্রিড লাইনে ত্রুটির কারণে আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের উৎপাদন বন্ধ । মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ার হাসপাতালে প্রধানমন্ত্রী তারেক রহমান।  নিবন্ধন প্রক্রিয়ার শেষ ধাপে দেশ এডিশন, নির্ভরযোগ্য সংবাদ পরিবেশনের লক্ষ্য

বিজয়নগরে আধুনিক কৃষি প্রযুক্তিতে উদ্বুদ্ধকরণে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ ও প্রদর্শনী মাঠ পরিদর্শন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ১১৭ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ–

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কৃষকদের সক্ষমতা বৃদ্ধি এবং আধুনিক কৃষি প্রযুক্তিতে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ এবং প্রদর্শনী মাঠ পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) উপজেলা কৃষি অফিসের আয়োজনে ‘ফ্লাড রিকনস্ট্রাকশন ইমারজেন্সী এসিসট্যান্স প্রজেক্ট (ফ্রিপ)’-এর আওতায় এই কার্যক্রম সম্পন্ন হয়।
উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রিপ প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক (প্রশিক্ষণ) ড. মো: হুমায়ুন কবির। কৃষকদের উদ্দেশ্যে তিনি বলেন, “দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে সনাতন পদ্ধতির বদলে আধুনিক ও উন্নত উৎপাদন প্রযুক্তি গ্রহণ করতে হবে। ফ্রিপ প্রকল্প হাওর অঞ্চলের কৃষকদের ভাগ্য বদলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
বিজয়নগর উপজেলা কৃষি অফিসার জনাব জিয়াউল ইসলাম-এর সভাপতিত্বে এবং কৃষি সম্প্রসারণ অফিসার তিলোত্তমা রায় তমা-এর সঞ্চালনায় প্রশিক্ষণে সেশন পরিচালনা করেন ডিএই ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) ফারহানা নাজনীন এবং কৃষি প্রকৌশলী মো: শফিকুর রহমান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মো: হুমায়ুন কবির ভুঁইয়া, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোহা: নুরে আলম এবং উপসহকারী কৃষি অফিসার মো: জহিরুল ইসলাম। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মোট ৬০ জন কৃষক এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের মূল আলোচ্য বিষয় ছিল বসতবাড়িতে আধুনিক পদ্ধতিতে সবজি চাষ, উন্নত ফল বাগান ব্যবস্থাপনা এবং উচ্চফলনশীল শাক-সবজি উৎপাদন প্রযুক্তি।
প্রশিক্ষণ শেষে সহকারী প্রকল্প পরিচালক মহোদয় উপজেলা কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে নিয়ে উপজেলার হরষপুর ইউনিয়নে ফ্রিপ প্রকল্পের আওতায় বাস্তবায়িত বিভিন্ন ফসলের প্রদর্শনী মাঠ পরিদর্শন করেন। বিশেষ করে তেল ফসল (সরিষা), মসলা (পেঁয়াজ) এবং লতানো নয় এমন (নন-ক্রিপার) সবজি প্রদর্শনীর বর্তমান অবস্থা দেখে কর্মকর্তারা সন্তোষ প্রকাশ করেন। এ সময় স্থানীয় উপসহকারী কৃষি অফিসার মো: নাছির উদ্দিন ও সংশ্লিষ্ট কৃষকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এশীয় উন্নয়ন ব্যাংক (ADB) ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে পরিচালিত এই প্রকল্পটি হাওর অঞ্চলের কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে এবং বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৫-২৬ অর্থ বছরে এ পর্যন্ত উপজেলায় ৩৩০ জন কৃষক-কৃষাণীকে এই প্রকল্পের আওতায় প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট