1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
বরুড়ায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কুরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল - অপরাধ সংবাদ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস  উন্নত চিকিৎসার জন্য এখন সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। কাজিপুর ডেঙ্গু প্রতিরোধে  পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও শেরপুর-৩ ও বগুড়া-৬ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ শনিবার আরও ৫ সিটিতে প্রশাসক নিয়োগ দিলো সরকার সংসদের ভেতরে স্লোগান দেওয়া সংসদীয় রীতিনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।—স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ জাতীয় গ্রিড লাইনে ত্রুটির কারণে আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের উৎপাদন বন্ধ । মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ার হাসপাতালে প্রধানমন্ত্রী তারেক রহমান।  নিবন্ধন প্রক্রিয়ার শেষ ধাপে দেশ এডিশন, নির্ভরযোগ্য সংবাদ পরিবেশনের লক্ষ্য বাগেরহাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: বিয়ের পর বাড়ি ফেরার পথে বর–কনেসহ ১৩ জন নিহত বরুড়া উপজেলা প্রেসক্লাব ইফতার দোয়ামাহফিল অনুষ্ঠিত

বরুড়ায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কুরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল

  • প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ২৩০ বার পড়া হয়েছে

 নিজস্ব প্রতিনিধি

কুমিল্লার বরুড়া উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কুরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কুমিল্লা জেলার বরুড়া উপজেলার ১২নং আড্ডা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গোবিন্দপুর গ্রামে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শুক্রবার (৯ জানুয়ারি) বাদ মাগরিব বরুড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল হালিমের উদ্যোগে এবং স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের পরিচালনায় এ কুরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রামের বিপুল সংখ্যক নেতাকর্মী ও মুসল্লি অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল, আড্ডা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাফরউল্লাহ চৌধুরী, আড্ডা ইউনিয়ন যুবদলের সভাপতি মহিবুল্লাহ মেম্বার, ৮নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক নজির আহমেদ এবং ৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলমগীর হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন আড্ডা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল কালাম, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আহসান উল্লাহ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফারুক আহমেদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, যুবদল নেতা সরোয়ার হোসেন ও মানিক হোসেন, মো. শামীম হোসেন, ৮নং ওয়ার্ড যুবদলের সভাপতি সবুজ হোসেন, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন, সিনিয়র সহ-সভাপতি তাজির হোসেন, ওয়ার্ড ছাত্রদলের সভাপতি হাসান দিপু, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন, বিএনপি নেতা আলী হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. মানিক হোসেন, প্রচার সম্পাদক মো. কাউছার হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. রাশেদ হোসেন, ছাত্রদলের মো. মেহেদী হাসান সবুজ, যুবদলের মাসুদ হোসেন, কৃষক দলের শহীদ হোসেন, শ্রমিক দলের মো. নজির আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রয়াত নেতা আরাফাত রহমান কোকো, বরুড়ার সাবেক সংসদ সদস্য এ কে এম আবু তাহেরসহ সকল মরহুম মুসলমানের রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

মোনাজাত পরিচালনা করেন নজিরুল ইসলাম ও মাওলানা সফিকুল ইসলাম। দোয়া মাহফিলে দেশ, জাতি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রতীক ধানের শীষে ভোট দিয়ে বরুড়া উপজেলা থেকে জাকারিয়া তাহের সুমনকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করে জাতীয় সংসদে পাঠাতে হবে। তারা আরও বলেন, বরুড়ার সার্বিক উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ভবিষ্যতে জাকারিয়া তাহের সুমনকে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী। এ লক্ষ্যে উপস্থিত সকলের দোয়া, ভোট ও সর্বাত্মক সহযোগিতা কামনা করেন বক্তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট