1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
ব্রাহ্মণবাড়িয়ায় আনসার সদস্যবাহী বাস দুর্ঘটনা, আহত ১১ - অপরাধ সংবাদ
রবিবার, ৩১ মে ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
সর্বশেষ :
হজযাত্রীদের নিয়ে প্রথম ফিরতি ফ্লাইট আজ শনিবার (৩০ মে) সকালে জেদ্দা থেকে ঢাকায় এসেছে। জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে:—– রাষ্ট্রপতি চট্রগ্রাম অনেকে ন্যায্য দাম না পেয়ে রাগে-ক্ষোভে অবিক্রিত চামড়া রাস্তায় ফেলে দেন৷ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানীর জিয়া উদ্যানে তাঁর মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী । কোরবানির পশুবর্জ্য অপসারণের কাজ ঘুরে দেখার সময়’  রাজধানীর সিটির ২ কর্মকর্তাকে অপসারণের পরে আরও ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ৷   ঈদুল আজহার দ্বিতীয় দিনেও রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় কোরবানির ব্যস্ততা৷ ৷  আনন্দের মধ্যেও সারাদেশে সড়ক ও রেলপথে দুর্ঘটনায় থামেনি “২৬ জন নিহত!!  সৌদি আরবে হজ পালন করতে গিয়ে অসুস্থতা ছাড়াও বিভিন্ন কারণে ৩১ বাংলাদেশির মৃত্যু জরুরী ঘোষণা- অপরাধ সংবাদ পএিকার সকল নিয়োগ  বাতিল ৷ “ঈদ মোবারক ”  ঈদ মোবারক” ঈদ মোবারক”

ব্রাহ্মণবাড়িয়ায় আনসার সদস্যবাহী বাস দুর্ঘটনা, আহত ১১

  • প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ২৩২ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ–

ব্রাহ্মণবাড়িয়ার পৈরতলা এলাকায় আনসার সদস্যদের বহনকারী একটি বাস সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। এতে অন্তত ১১ জন আনসার সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রবিবার (২১ ডিসেম্বর) সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া শহরের দক্ষিণ পৈরতলা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, জেলা শহরের আনসার ও ভিডিপি কার্যালয়ে ফায়ারিং ক্যাম্প শেষে আনসার সদস্যদের একটি দল দিগন্ত পরিবহনের একটি বাসে করে সদর উপজেলার সুহিলপুর ক্যাম্পে যাচ্ছিল। পথিমধ্যে পৈরতলা এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে চলমান চার লেন মহাসড়কের নির্মাণাধীন একটি ফ্লাইওভারের পিলারের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।
দুর্ঘটনায় আহত আনসার সদস্যরা হলেন— হৃদয়, মাসুদ, নাঈম, আবু কালাম, আমির খান, ইরফান, মানিক, মামুন, ফয়সাল, কামরান ও সোহাগ।
ঘটনার পরপরই স্থানীয়রা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আহতদের মধ্যে দু’জনের অবস্থার অবনতি হলে তাদের ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া আনসার ও ভিডিপি সার্কেলের অ্যাডজুট্যান্ট মোহাম্মদ হারুন রশীদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন এবং বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট