1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাগেরহাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: বিয়ের পর বাড়ি ফেরার পথে বর–কনেসহ ১৩ জন নিহত বরুড়া উপজেলা প্রেসক্লাব ইফতার দোয়ামাহফিল অনুষ্ঠিত বরুড়ায় মেম্বার মিজানুর রহমান গ্রেফতার, নিয়মিত মামলায় পুলিশের অভিযান। কাজিপুরে গণহত্যা, স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের প্রস্তুতিমূলক সভা সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন হামলা বাংলাদেশি প্রবাসীসহ অন্তত চারজন আহত ঢাকা-১৩, গাইবান্ধা-৫, ঢাকা-৫, পাবনা-৩ এবং কুষ্টিয়া-৪ আসনের ব্যালট পেপার ও রেজাল্ট শিটসহ যাবতীয় নির্বাচনী সরঞ্জাম সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সিরাজগঞ্জের কাজিপুরে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন গণভোটের রায়কে সম্মান দিতে গেলে আগে সংসদে যেতে হবে।——-স্বরাষ্ট্রমন্ত্রী কে বিএনপি করল, কে জামায়াত করল, কে আওয়ামী লীগ বা জাতীয় পার্টি করল-এই রাজনৈতিক চিন্তা বাদ দিয়ে এখন দেশের কথা ভাবতে হবে।–মির্জা ফখরুল বগুড়ায় বিএনপি নেতার চাঁদাবাজির মামলায় শাজাহানপুর থানার সাবেক ওসি কারাগারে৷

নেত্রকোণা কলমাকান্দা গুমাই নদীতে পড়ে তিন বছর বয়সী আরফানের মৃত্যু হল।

  • প্রকাশিত: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি (দ্বীপক চন্দ্র সরকার), নেত্রকোণা:

নেত্রকোণা কলমাকান্দার গুমাই নদীতে পড়ে তিন বছর বয়সী
আরফান নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ১৯ ডিসেম্বর শুক্রবার শুক্রবার দুপুরে কলমাকান্দা
উপজেলার কৈলাটি ইউনিয়নের হাফানিয়া গ্রামে ঘটনাটি ঘটেছে।

মৃত আরফান হাফানিয়া গ্রামের কৃষক মাসুদ রানা ও গৃহীনী লিপি আক্তার দম্পতির সন্তান।

পুলিশ ও মৃতের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে কৃষক মাসুদ রানা গৃহস্থালির কাজে বাহিরে ও গৃহীনী লিপি আক্তার পাকের ঘরে রান্না করছিল। এ সময় শিশু আরফান বাড়ির উঠানে খেলাধুলা করছিল। আরফান খেলতে খেলতে কোন এক সময়ে সকলের অজান্তে বাড়ির দক্ষিণ-পশ্চিম পাশে অবস্থিত গুমাই নদীতে পড়ে যায়। রান্না শেষে লিপি আক্তার শিশু আরফানকে বাড়ির উঠানে দেখতে না পেয়ে চারদিকে খোঁজা খুজি শুরু করে। এক পর্যায়ে তিনি বাড়ির দক্ষিণ-পশ্চিম পাশে গুমাই নদীর পানিতে শিশুটিকে ভাসতে দেখে আর্তচিৎকার শুরু করলে পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে য়ায়। হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক শিশু আরফানকে পরীক্ষা নিরীক্ষা করার পর মৃত ঘোষণা করে।

খবর পেয়ে কলমাকান্দা থানার এস আই আব্দুল মান্নান সঙ্গীয় ফোর্সসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়। পরে তিনি মৃতদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

(বিঃ দ্রঃ-পরিবারের অসম্মতির জন্য ছবি দেওয়া সম্ভব হয়নি)

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট