1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
হরষপুরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত - অপরাধ সংবাদ
শনিবার, ৩০ মে ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে:—– রাষ্ট্রপতি চট্রগ্রাম অনেকে ন্যায্য দাম না পেয়ে রাগে-ক্ষোভে অবিক্রিত চামড়া রাস্তায় ফেলে দেন৷ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানীর জিয়া উদ্যানে তাঁর মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী । কোরবানির পশুবর্জ্য অপসারণের কাজ ঘুরে দেখার সময়’  রাজধানীর সিটির ২ কর্মকর্তাকে অপসারণের পরে আরও ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ৷   ঈদুল আজহার দ্বিতীয় দিনেও রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় কোরবানির ব্যস্ততা৷ ৷  আনন্দের মধ্যেও সারাদেশে সড়ক ও রেলপথে দুর্ঘটনায় থামেনি “২৬ জন নিহত!!  সৌদি আরবে হজ পালন করতে গিয়ে অসুস্থতা ছাড়াও বিভিন্ন কারণে ৩১ বাংলাদেশির মৃত্যু জরুরী ঘোষণা- অপরাধ সংবাদ পএিকার সকল নিয়োগ  বাতিল ৷ “ঈদ মোবারক ”  ঈদ মোবারক” ঈদ মোবারক” বরুড়ায় সংবাদকর্মীর ওপর হামলা ও অপহরণচেষ্টা, স্থানীয়দের তৎপরতায় রক্ষা

হরষপুরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ-

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বাদ এশা হরষপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী পাইকপাড়া বাজারে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে দলীয় নেতাকর্মী ছাড়াও এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।
উক্ত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন হরষপুর ইউনিয়ন যুবদলের সভাপতি ও কারানির্যাতিত নেতা সালাউদ্দিন। অনুষ্ঠানে প্রধান বক্তা ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন বিএনপির এবং অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।
মাহফিলে উপস্থিত থেকে বেগম জিয়ার সুস্থতা কামনায় বক্তব্য রাখেন ও মোনাজাতে অংশ নেন বিজয়নগর উপজেলা বিএনপির সদস্য এইচ এম জহিরুল ইসলাম, হরষপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল কাদির, এবং বিশিষ্ট বিএনপি নেতা কাসেম কিবরিয়া।
যুবদলের এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন হরষপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি সফিক মিয়া, সহ-সভাপতি ওমর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শফিক সরকার, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এবাদুল এবং যুবদল নেতা মোঃ দুলাল মিয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন হরষপুর ইউনিয়নের সাবেক যুগ্ম আহ্বায়ক আমির হোসেন, সাবেক ছাত্রনেতা তাইবুর রহমান তুহিন, বিজয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাওলানা ফেরদৌস, হরষপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ মোরশেদ, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী বাবুল মিয়া, এবং ৪ নং ওয়ার্ড যুবদলের সভাপতি শ্যামল সরদার।
দোয়া মাহফিলে যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গসংগঠনের মধ্যে উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা ছাত্রদল নেতা সোহেল মুন্সী, সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী মিজান, এবং সদস্য মফিজ, মুক্তার, সিরাজুল ইসলাম চৌধুরী, আক্তার হোসেন, সবুজ ও সুমন প্রমুখ।
মাহফিলের শেষ পর্যায়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও দ্রুত আরোগ্য কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়। একইসাথে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট