1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
হাতিরঝিলে হামলার মামলায় হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি - অপরাধ সংবাদ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
কাজিপুর ডেঙ্গু প্রতিরোধে  পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও শেরপুর-৩ ও বগুড়া-৬ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ শনিবার আরও ৫ সিটিতে প্রশাসক নিয়োগ দিলো সরকার সংসদের ভেতরে স্লোগান দেওয়া সংসদীয় রীতিনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।—স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ জাতীয় গ্রিড লাইনে ত্রুটির কারণে আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের উৎপাদন বন্ধ । মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ার হাসপাতালে প্রধানমন্ত্রী তারেক রহমান।  নিবন্ধন প্রক্রিয়ার শেষ ধাপে দেশ এডিশন, নির্ভরযোগ্য সংবাদ পরিবেশনের লক্ষ্য বাগেরহাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: বিয়ের পর বাড়ি ফেরার পথে বর–কনেসহ ১৩ জন নিহত বরুড়া উপজেলা প্রেসক্লাব ইফতার দোয়ামাহফিল অনুষ্ঠিত বরুড়ায় মেম্বার মিজানুর রহমান গ্রেফতার, নিয়মিত মামলায় পুলিশের অভিযান।

হাতিরঝিলে হামলার মামলায় হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

  • প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

ডেক্স রিপোর্ট

 

 

রাজধানীর হাতিরঝিল থানায় দায়ের করা হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম এবং আহসান হাবিব সেলিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বুধবার (১২ নভেম্বর) ঢাকার অতিরিক্ত প্রধান মহানগর হাকিম (এডিশনাল সিএমএম) ওয়াহিদুজ্জামান এ আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী জানান, আসামিরা জামিনের শর্ত ভঙ্গ করায় আদালত তাদের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

আদালতের প্রসেস সার্ভার রিপন মিয়া বলেন, আসামিরা নিয়মিত আদালতে হাজিরা না দেওয়ায় বাদীপক্ষের আইনজীবী জামিন বাতিলের আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানার নির্দেশ দেন।

নথি অনুযায়ী, গত ২১ জুন ‘মীমাংসার’ নামে হাতিরঝিলের একটি বাসায় বাদী রিয়া মনির পরিবারকে ডাকা হয়। সেখানে হিরো আলমসহ ১০-১২ জন গালাগাল ও হামলা চালান বলে অভিযোগে উল্লেখ রয়েছে। এতে বাদীর শরীরে আঘাত লাগে এবং তার গলার দেড় ভরি স্বর্ণের চেইন চুরি হয়।

ঘটনার পর ২৩ জুন রিয়া মনি হাতিরঝিল থানায় মামলা করেন। পরবর্তীতে হিরো আলম জামিন নিলেও নিয়মিত হাজিরা না দেওয়ায় আদালত তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট