1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
২৭ মামলার নীতিমালা চুড়ান্ত করার দাবীতে, নেত্রকোনায় সওজ বিভাগের কর্মচারীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
বিএনপি ৭ আ.লীগ ৭ জামায়াতের ভরাডুবি ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতি নির্বাচন কুমিল্লার জেলা প্রশাসক রেজা হাসান ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলামের বিরুদ্ধে সংসদ নির্বাচনের বরাদ্দের টাকা আত্মসাৎ করার অভিযোগ এনে মন্ত্রিপরিষদ বিভাগে অভিযোগ দিয়েছে কুমিল্লা জেলা প্রশাসনের ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীরা। ঢাকা-১৭ আসনে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিনিধি আব্দুর রহমান আজ দিনাজপুরে খাল খনন কর্মসূচীর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কুমিল্লার শিল্পকলায় হেযবুত তওহীদের ইফতার মাহফিল ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস  উন্নত চিকিৎসার জন্য এখন সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। কাজিপুর ডেঙ্গু প্রতিরোধে  পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও শেরপুর-৩ ও বগুড়া-৬ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ শনিবার আরও ৫ সিটিতে প্রশাসক নিয়োগ দিলো সরকার সংসদের ভেতরে স্লোগান দেওয়া সংসদীয় রীতিনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।—স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ

২৭ মামলার নীতিমালা চুড়ান্ত করার দাবীতে, নেত্রকোনায় সওজ বিভাগের কর্মচারীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ২৫৭ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি (দ্বীপক চন্দ্র সরকার), নেত্রকোণা:

 

সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় নির্বাহী সংসদ কর্তৃক মাষ্টাররোল কর্মচারীদের বেতন সমস্যা নিরসন করা সহ ২৭ মামলার নীতিমালা চুড়ান্ত করণ এবং ২৭ মামলার নীতিমালায় ৭ মামলা অন্তর্ভুক্ত করার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় কর্মসূচি’র অংশ হিসেবে রবিবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত (১৯ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত) নেত্রকোনা সড়ক বিভাগে সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন, জেলা সংসদ, নেত্রকোনা এই কর্মসূচি’র আয়োজন করে। মানববন্ধনে বক্তারা ২৭ ও ৭ মামলায় অন্তর্ভুক্ত কর্মচারীদের ১ম যোগদানের তারিখ হতে দ্রুত সময়ে পেনশন নীতিমালা চুড়ান্ত করতে হবে। সওজ এর সকল মাষ্টার রোল কর্মচারীদের “৩২১১১০৪ আনুষাঙ্গিক প্রতিষ্ঠান ” কোড হতে মাসিক ভিত্তিতে বেতন প্রদান করতে হবে। সওজের সকল মাষ্টার রোল কর্মচারীদের বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিল পূর্বক অবিলম্বে রাজস্ব খাতে আনয়ন করতে হবে। ৩য় ও ৪র্থ শেণীর সকল নিয়মিত কর্মচারীদের দ্রুত স্থায়ীকরণ সহ পদোন্নতি প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। সওজ এর কর্মরত মাষ্টাররোল কর্মচারীদের দৈনিক সাময়িক শ্রমিক নীতিমালা ২০২৫ এ অন্তর্ভুক্ত করা বন্ধ করতে হবে। সওজ এর সকল কর্মচারীদের পদ সুনিশ্চিত করে ট্রেড ইউনিয়ন প্রতিনিধিদের সমন্বয়ে সাংগঠনিক কাঠামো পুনর্গঠন প্রস্তাব প্রেরণ করতে হবে ও সওজ অধিদপ্তরের উন্নয়ন প্রকল্পের কর্মরত কর্মচারীদের পূর্ণাঙ্গ ডাটাবেইজ প্রনয়ণ করে প্রকল্প হস্তান্তর করার পরে রাজস্ব খাতে আনয়ন করতে হবে এবং সকল উন্নয়ন প্রকল্পে ভ্যান্ডারের মাধ্যমে গাড়ী ভাড়া বন্ধ করতে হবে বলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোর দাবী জানান।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন, নেত্রকোনা জেলা সংসদের সভাপতি সনজিত কুমার ঘোষ, সাধারণ সম্পাদক মোঃ আবুল হাসান হাসেম, সাংগঠনিক সম্পাদক মোঃ সুজন মিয়া, সিনিয়র সহ সভাপতি খন্দকার পান্না আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মহসিন মিয়া ও প্রচার সম্পাদক মোঃ জসিম উদ্দিন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট