1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
সৎ ভাই দখল করে নিলো গার্মেন্টস কর্মী বোনের বসত ঘর দখল। - অপরাধ সংবাদ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
সংসদের ভেতরে স্লোগান দেওয়া সংসদীয় রীতিনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।—স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ জাতীয় গ্রিড লাইনে ত্রুটির কারণে আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের উৎপাদন বন্ধ । মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ার হাসপাতালে প্রধানমন্ত্রী তারেক রহমান।  নিবন্ধন প্রক্রিয়ার শেষ ধাপে দেশ এডিশন, নির্ভরযোগ্য সংবাদ পরিবেশনের লক্ষ্য বাগেরহাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: বিয়ের পর বাড়ি ফেরার পথে বর–কনেসহ ১৩ জন নিহত বরুড়া উপজেলা প্রেসক্লাব ইফতার দোয়ামাহফিল অনুষ্ঠিত বরুড়ায় মেম্বার মিজানুর রহমান গ্রেফতার, নিয়মিত মামলায় পুলিশের অভিযান। কাজিপুরে গণহত্যা, স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের প্রস্তুতিমূলক সভা সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন হামলা বাংলাদেশি প্রবাসীসহ অন্তত চারজন আহত ঢাকা-১৩, গাইবান্ধা-৫, ঢাকা-৫, পাবনা-৩ এবং কুষ্টিয়া-৪ আসনের ব্যালট পেপার ও রেজাল্ট শিটসহ যাবতীয় নির্বাচনী সরঞ্জাম সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সৎ ভাই দখল করে নিলো গার্মেন্টস কর্মী বোনের বসত ঘর দখল।

  • প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৩৩৪ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি (দ্বীপক চন্দ্র সরকার), নেত্রকোণা:

নেত্রকোণার কেন্দুয়ায় মৃত বাবার সম্পত্তির ভাগ ভাটোয়ারের জেরে জোর মূলে গার্মেন্টস কর্মী বোনের বসত ঘরের তালা ভেঙে দখল করে নিলো সৎ ভাই রুহুল আমিন (২৭)।

সূত্রে প্রকাশ নেত্রকোণা কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়নের পাহাড়পুর গ্রামের উত্তরপাড়ায় ঘটনাটি ঘটেছে, প্রায় এক মাস আগে মৃত শেখ সাদীর বাড়িতে ।

জানা যায়, মৃত শেখ সাদী তাঁর অসুস্থ ও জীবনের শেষ সময়ে সেবাশুশ্রূষায় মুগ্ধ হয়ে নিজ বসত ঘর ও জায়গা লিখে দেন মেয়ে শামসুন্নাহার (২২) কে । ছেলে রুহুল আমিন ছিলো বখাটে ও উশৃংখল প্রকৃতির । ফলে বাবার (শেখ সাদী) মৃত্যুর পর রুহুল আমিন শক্তির জোরে ও বেআইনিভাবে দখলের সুযোগ খুৃঁজতে থাকে । এ দিকে, ঘরে তালা লাগিয়ে পিতা মাতাহীন শামসুন্নাহার তাঁর একমাত্র মেয়েকে নিয়ে জীবিকার তাগিদে গার্মেন্টসে চাকরি নেন । এই সুযোগে গত এক মাস আগে ঘরের তালা ভেঙে ঘরের জিনিসপত্রসহ সবকিছু দখলে নেয় রুহুল আমিন ।

সরেজমিনে, স্থানীয় ইউপি সদস্য (সাবেক) ইসলাম উদ্দিন (৬০), আব্দুল আজিজ (৯০), এমদাদ মিয়া (২৬), শামীম (৪০) সহ এলাকার অনেকের সাথে কথা হলে এর সত্যতাও মিলে ।
ভুক্তভোগী শামসুন্নাহার বলেন, আমার বাবার দেয়া ঘর ও জায়গা জমি সৎ ভাই দখল করে নিয়েছে । আমি বাড়িতে আসার সাহস পাচ্ছি না । আমার কেউ নেই । আমি এলাকাবাসী ও প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি ।

অভিযুক্ত রুহুল আমিন বলেন, বাবাকে ভুলিয়ে বালিয়ে ঘর সম্পত্তি লেখিয়ে নিয়েছে আমার সৎ বোন । এখানে আমারও অধিকার আছে । আমি এই ঘর সম্পত্তি ছাড়বো না ।

গন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ মো. শহিদুল ইসলাম আকন্দ কল্যান মুঠোফোনে জানান, ঘর সম্পত্তি শামসুন্নাহারের হলেও ভাই বোন বলে কথা-তাই আমরা এলাকাবাসী দরবার শালিসির মাধ্যমে রুহুল আমিনকে অন্য একটি ঘরে থাকতে দিয়েছিলাম । কিন্তু শামসুন্নাহারের ঘরের তালা ভেঙে ঘর দখলের বিষয়টি আমার জানা নেই । তিনি আরো বলেন, বিষয়টি আমি দেখছি, কিছু করা যায় কিনা ।

এ বিষয়ে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর মুঠোফোনে জানান, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট