1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
বরুড়া উপজেলা প্রেসক্লাব ইফতার দোয়ামাহফিল অনুষ্ঠিত বরুড়ায় মেম্বার মিজানুর রহমান গ্রেফতার, নিয়মিত মামলায় পুলিশের অভিযান। কাজিপুরে গণহত্যা, স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের প্রস্তুতিমূলক সভা সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন হামলা বাংলাদেশি প্রবাসীসহ অন্তত চারজন আহত ঢাকা-১৩, গাইবান্ধা-৫, ঢাকা-৫, পাবনা-৩ এবং কুষ্টিয়া-৪ আসনের ব্যালট পেপার ও রেজাল্ট শিটসহ যাবতীয় নির্বাচনী সরঞ্জাম সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সিরাজগঞ্জের কাজিপুরে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন গণভোটের রায়কে সম্মান দিতে গেলে আগে সংসদে যেতে হবে।——-স্বরাষ্ট্রমন্ত্রী কে বিএনপি করল, কে জামায়াত করল, কে আওয়ামী লীগ বা জাতীয় পার্টি করল-এই রাজনৈতিক চিন্তা বাদ দিয়ে এখন দেশের কথা ভাবতে হবে।–মির্জা ফখরুল বগুড়ায় বিএনপি নেতার চাঁদাবাজির মামলায় শাজাহানপুর থানার সাবেক ওসি কারাগারে৷ মায়ের সঙ্গে  থাকার ইচ্ছে  পুরন হলোনা।  ক্রীড়া সাংবাদিক রাজুর৷

নবীনগর থানা পুলিশের অভিযানে উদ্ধার হলো ৬টি চোরাই মোটরসাইকেল

  • প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৩৪২ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ-

 

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানা পুলিশের এক সফল অভিযানে উদ্ধার হয়েছে ০৬ (ছয়) টি চোরাই মোটরসাইকেল। শনিবার (১২ অক্টোবর ২০২৫) সকাল ৮টা ৩০ মিনিটে নবীনগর থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মোটরসাইকেল উদ্ধার করে।
থানা সূত্রে জানা যায়, নবীনগর থানার অধীনস্থ ৮নং বিটঘর ইউনিয়নের ছিনামাছি (উত্তর পাড়া) এলাকার একটি বাড়িতে পুলিশ হঠাৎ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল চোর চক্রের সদস্যরা কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল তল্লাশি করে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।
উদ্ধারকৃত মোটরসাইকেলগুলো বর্তমানে আলামত হিসেবে নবীনগর থানার হেফাজতে রয়েছে। পুলিশ জানিয়েছে, মোটরসাইকেলগুলোর প্রকৃত মালিক শনাক্তকরণের কাজ চলছে। পাশাপাশি, ঘটনার সাথে জড়িত চক্রের সদস্যদের গ্রেপ্তারের জন্য ইতোমধ্যে অভিযান জোরদার করা হয়েছে।
নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “আমরা দীর্ঘদিন ধরে চোরাই মোটরসাইকেল চক্রের ওপর নজরদারি চালিয়ে আসছিলাম। গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে আজকের অভিযানে ৬টি মোটরসাইকেল উদ্ধার করতে সক্ষম হয়েছি। অপরাধীরা যতই কৌশল অবলম্বন করুক, তাদের আইনের আওতায় আনা হবে।”
স্থানীয় এলাকাবাসী পুলিশের এ অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এবং আশা প্রকাশ করেছেন যে এ ধরনের অভিযান অব্যাহত থাকলে এলাকায় চোরাই মোটরসাইকেল চক্রের দৌরাত্ম্য বন্ধ হবে।
উদ্ধারকৃত মোটরসাইকেলগুলোর বিষয়ে নবীনগর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট