1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়ায় বিএনপি নেতার চাঁদাবাজির মামলায় শাজাহানপুর থানার সাবেক ওসি কারাগারে৷ মায়ের সঙ্গে  থাকার ইচ্ছে  পুরন হলোনা।  ক্রীড়া সাংবাদিক রাজুর৷ চাঁদপুরে চলতি বছর বিভিন্ন অভিযানে আটক করা  ২৬ হাজার বর্গ মিটার জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে৷ আইনশৃঙ্খলা পরিস্থিতি  ভালো রাখতে যা কিছু  করার করতে হবে—-এম পি সেলিম রেজা কুমিল্লায় ১০ বিজিবি’র বড় সাফল্য: প্রায় ৪৮ লক্ষ টাকার ভারতীয় বাজি ও কসমেটিক্স জব্দ পবিত্র মাহে রমজান উপলক্ষে সাভার ক্যান্টনমেন্টে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের ইফতার বিতরণ, দোয়া ও মাহফিল অনুষ্ঠিত। বরুড়ায় ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলন করার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা বরুড়ায়  মাদকবিরোধীঅভিযানে  ৩০১ পিস ইয়াবা সহ আটক ৫  জন উদ্বোধন!” 🎉 উদ্বোধন * উদ্বোধন *উদ্বোধন বরুড়ায় মধ্যরাতে মাদক বিক্রির সময় আটক ৩ কারবারি, ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেককে ৩ মাসের কারাদণ্ড

বিজয়নগরে সেনা ও পুলিশের যৌথ অভিযানে কুখ্যাত তিন মাদক কারবারি আটক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ৩২৮ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ-

৮ অক্টোবর দিবাগত রাত অনুমান ১২টা ৫০ মিনিটে বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের জালালপুর গ্রামে এক যৌথ অভিযান চালিয়ে তিন কুখ্যাত মাদক কারবারি মাসুক মিয়া, তার ভাতিজা আক্তার হোসেন এবং কামাল হোসেনকে ইয়াবা, নগদ টাকা ও মোবাইল ফোনসহ গ্রেফতার করেছে সেনাবাহিনী ও বিজয়নগর থানা পুলিশ। এই অভিযানে এলাকায় দীর্ঘদিন ধরে সক্রিয় একটি মাদক চক্রের মূলে আঘাত হানা সম্ভব হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত রাত অনুমান ১২ টা ৫০ মিনিটে জালালপুর গ্রামে মাদক ব্যবসায়ীদের বাড়িতে এই অভিযান চালানো হয়।
এলাকাবাসী দীর্ঘ দিন ধরে এই চক্রের মাদক কারবারে অতিষ্ঠ ছিল। তারা জানান, মাসুক মিয়ার নেতৃত্বে এই চক্রটি এলাকায় পাইকারি ও খুচরা উভয় প্রকারেই মাদক বিক্রি করে আসছিল। প্রভাবশালী হওয়ায় কেউ তাদের বিরুদ্ধে কথা বলার সাহস পেত না। এলাকার যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষায় এই গ্রেফতারকে একটি বড় সাফল্য হিসেবে দেখছেন তারা।
বিজয়নগর থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ দুপুরে তাদের ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামিদের ধরতে পুলিশি অভিযান চলছে এবং এই চক্রের সাথে জড়িত অন্যদেরও আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে বিজয়নগর থানা পুলিশ। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এ বিষয়ে মাদক দ্রব্য আইনে বিজয়নগর থানায় মামলা দায়ের করা হয়েছে যার নং-১১।
এই সফল অভিযান পরিচালনা করায় সেনাবাহিনী ও বিজয়নগর থানা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী। তারা আশা করছেন, এর মাধ্যমে এলাকায় মাদকের বিস্তার অনেকাংশে কমে আসবে এবং শান্তি শৃঙ্খলা বজায় থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট