1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
গত ৫ তারিখের পরে একটি দলের নাম না বললাম, তারা চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে- জেলার আমীর মোবারক হোসাইন - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
বিএনপি ৭ আ.লীগ ৭ জামায়াতের ভরাডুবি ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতি নির্বাচন কুমিল্লার জেলা প্রশাসক রেজা হাসান ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলামের বিরুদ্ধে সংসদ নির্বাচনের বরাদ্দের টাকা আত্মসাৎ করার অভিযোগ এনে মন্ত্রিপরিষদ বিভাগে অভিযোগ দিয়েছে কুমিল্লা জেলা প্রশাসনের ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীরা। ঢাকা-১৭ আসনে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিনিধি আব্দুর রহমান আজ দিনাজপুরে খাল খনন কর্মসূচীর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কুমিল্লার শিল্পকলায় হেযবুত তওহীদের ইফতার মাহফিল ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস  উন্নত চিকিৎসার জন্য এখন সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। কাজিপুর ডেঙ্গু প্রতিরোধে  পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও শেরপুর-৩ ও বগুড়া-৬ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ শনিবার আরও ৫ সিটিতে প্রশাসক নিয়োগ দিলো সরকার সংসদের ভেতরে স্লোগান দেওয়া সংসদীয় রীতিনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।—স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ

গত ৫ তারিখের পরে একটি দলের নাম না বললাম, তারা চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে—- জেলার আমীর মোবারক হোসাইন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ২৩০ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ-

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চান্দুরা ও বুধন্তী ইউনিয়ন শাখার আয়োজনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২রা অক্টোবর (বৃহস্পতিবার)বিকাল ৪ টায় উপজেলাযর চান্দুরা ডাকবাংলার ঢাকা-সিলেট মহাসড়কের উত্তর পাশে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা ফখরুল ইসলাম, বিজয়নগর শাখার জামায়াতে ইসলাম সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক এর সঞ্চালনায়, বিজয়নগর শাখার আমির মাওলানা আবু সাঈদ সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা মোবারক হোসাইন আকন্দ।

সমাবেশে বক্তব্য রাখেন, বিজয়নগর মডেল মসজিদের ইমাম জয়নাল আবেদীন কাসেমী, আমতলী বাজার মসজিদের ইমাম মাওলানা আল মামুন, ইসলামপুর আলিয়া মাদ্রাসা প্রিন্সিপাল হযরত মাওলানা আব্দুল হান্নান, চান্দুরা ইউনিয়ন সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন, বুধন্তি ইউনিয়ন সাধারণ সম্পাদক মোজাম্মেল ও সভাপতি ইসহাক সরকার। উপস্থিত ছিলেন, চান্দুরা ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মুখলেসুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া মজলিসে সুরা সদস্য অ্যাডভোকেট মনিরুজ্জামান মনির সহ ২ ইউনিয়নের কর্মী।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে বলেন, বাংলাদেশের মাটিতে দুর্নীতির প্রশ্রয় দেওয়া হবে না দেশ পরিচালিত হবে ইসলামী নিয়ম কানুনের মধ্য দিয়ে। আর এই দুর্নীতিমুক্ত দেশ পরিচালনা করতে বাংলাদেশ জামায়াতে ইসলাম দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান। গত ৫ তারিখের পরে একটি দলের নাম না বললাম, তারা চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে। তারা রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশ নিরাপদ থাকবে না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট