1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
কাজিপুরে দুর্গাপূজায় পাশে থাকবে উপজেলা বিএনপি। - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
বিএনপি ৭ আ.লীগ ৭ জামায়াতের ভরাডুবি ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতি নির্বাচন কুমিল্লার জেলা প্রশাসক রেজা হাসান ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলামের বিরুদ্ধে সংসদ নির্বাচনের বরাদ্দের টাকা আত্মসাৎ করার অভিযোগ এনে মন্ত্রিপরিষদ বিভাগে অভিযোগ দিয়েছে কুমিল্লা জেলা প্রশাসনের ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীরা। ঢাকা-১৭ আসনে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিনিধি আব্দুর রহমান আজ দিনাজপুরে খাল খনন কর্মসূচীর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কুমিল্লার শিল্পকলায় হেযবুত তওহীদের ইফতার মাহফিল ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস  উন্নত চিকিৎসার জন্য এখন সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। কাজিপুর ডেঙ্গু প্রতিরোধে  পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও শেরপুর-৩ ও বগুড়া-৬ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ শনিবার আরও ৫ সিটিতে প্রশাসক নিয়োগ দিলো সরকার সংসদের ভেতরে স্লোগান দেওয়া সংসদীয় রীতিনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।—স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ

কাজিপুরে দুর্গাপূজায় পাশে থাকবে উপজেলা বিএনপি।

  • প্রকাশিত: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬৪ বার পড়া হয়েছে

অঞ্জনা চৌধুরী, স্টাফ রিপোর্টার-

আসন্ন শারদীয় দুর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার কথা জানিয়েছে কাজিপুর উপজেলা বিএনপি। রবিবার দুপুরে সাংবাদিকদের এমন কথা জানিয়েছেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা ও সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুস সালাম।

বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা বলেন,“ বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। আমাদের নেতা তারেক রহমান বলেছেন ধর্ম যার যার বাংলাদেশ সবার। সেই বিশ্বাসে কাজিপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে এবার উপজেলার ২১ টি পূজামন্ডপে আইন শৃংখলা বাহিনীর পাশাপাশি স্থানীয়ভাবে নেতাকর্মিদের দায়িত্ব দেয়া হয়েছে। আমরাও প্রতিটি পূজামন্ডপ ঘুরে দেখবো।

সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম বলেন, বিএনপির নেতাকর্মিরা আগেও সনাতন ধর্মের মানুষের নানা উৎসবে পাশে ছিলো, এখনও আছে। শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব পালনের লক্ষ্যে ইতোমধ্যে আমরা প্রতিটি মন্দির এলাকার দলীয় নেতাদের দায়িত্ব দিয়েছি।

উল্লেখ্য এবার কাজিপুরের মাইজবাড়ী, সোনামুখী, গান্ধাইল, কাজিপুর সদর ও শুভগাছা ইউনিয়নের ২১ টি পূজা মন্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে  কাজিপুর উপজেলা প্রশাসন পূজা মন্ডপের নিরাপত্তার জন্যে আইন শৃংখলা বাহিনীর সমন্বয়ে টিম গঠন করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট