1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
সিরাজগঞ্জের কাজিপুরে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন গণভোটের রায়কে সম্মান দিতে গেলে আগে সংসদে যেতে হবে।——-স্বরাষ্ট্রমন্ত্রী কে বিএনপি করল, কে জামায়াত করল, কে আওয়ামী লীগ বা জাতীয় পার্টি করল-এই রাজনৈতিক চিন্তা বাদ দিয়ে এখন দেশের কথা ভাবতে হবে।–মির্জা ফখরুল বগুড়ায় বিএনপি নেতার চাঁদাবাজির মামলায় শাজাহানপুর থানার সাবেক ওসি কারাগারে৷ মায়ের সঙ্গে  থাকার ইচ্ছে  পুরন হলোনা।  ক্রীড়া সাংবাদিক রাজুর৷ চাঁদপুরে চলতি বছর বিভিন্ন অভিযানে আটক করা  ২৬ হাজার বর্গ মিটার জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে৷ আইনশৃঙ্খলা পরিস্থিতি  ভালো রাখতে যা কিছু  করার করতে হবে—-এম পি সেলিম রেজা কুমিল্লায় ১০ বিজিবি’র বড় সাফল্য: প্রায় ৪৮ লক্ষ টাকার ভারতীয় বাজি ও কসমেটিক্স জব্দ পবিত্র মাহে রমজান উপলক্ষে সাভার ক্যান্টনমেন্টে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের ইফতার বিতরণ, দোয়া ও মাহফিল অনুষ্ঠিত। বরুড়ায় ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলন করার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা

বিজয়নগরে আলোচিত তাহেরীসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ২

  • প্রকাশিত: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ-

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আলোচিত ইসলামি বক্তা মুফতি গিয়াসউদ্দিন আত তাহেরীসহ ১৬ জন এবং অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলাটি দায়ের করেছেন হেফাজতে ইসলাম বিজয়নগর উপজেলা শাখার আইন বিষয়ক সম্পাদক ফরিদুল ভূঁইয়া।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ৬ সেপ্টেম্বর দুপুর আড়াইটার দিকে বিজয়নগরের ডাকবাংলো মোড়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জসনে জুলুস চলাকালে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজিদুর রহমানকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ ও আপত্তিকর বক্তব্য দেওয়া হয়। এ বক্তব্য মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে বলে অভিযোগ করা হয়।
মামলাটি গত ৮ সেপ্টেম্বর (সোমবার) বিজয়নগর থানায় রেকর্ড করা হয়। এতে দৌলতবাড়ি দরবার শরীফের পীর ও জাতীয় মিলাদ কমিটির চেয়ারম্যান শাহ সূফী সৈয়দ নাঈম উদ্দিন আহমেদকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফয়েজিয়া দরবার শরীফের পীর মুফতি গিয়াসউদ্দিন আত তাহেরী, চান্দুরা পাক দরবার শরীফের পীর আক্তারুজ্জামান ছিদ্দিকীসহ আরও অনেকে আসামির তালিকায় রয়েছেন।
এ ঘটনায় বুধবার (১০ সেপ্টেম্বর) ভোরে বিজয়নগর থানা পুলিশ অভিযান চালিয়ে মামলার ৩ নম্বর আসামি শ্রীপুর গ্রামের মো. জাকির হোসেন জাক্কু (৫৫) এবং ১৩ নম্বর আসামি ইছাপুর গ্রামের মো. হুমায়ুন মিয়াকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, “গ্রেফতারকৃত দুইজনকে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।”
এ মামলার কারণে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট