1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের নতুন সীমানা নির্ধারণকে কেন্দ্র করে আশুগঞ্জে তীব্র ক্ষোভ ও প্রতিবাদে মহা সড়ক অবরোধ - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
বিএনপি ৭ আ.লীগ ৭ জামায়াতের ভরাডুবি ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতি নির্বাচন কুমিল্লার জেলা প্রশাসক রেজা হাসান ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলামের বিরুদ্ধে সংসদ নির্বাচনের বরাদ্দের টাকা আত্মসাৎ করার অভিযোগ এনে মন্ত্রিপরিষদ বিভাগে অভিযোগ দিয়েছে কুমিল্লা জেলা প্রশাসনের ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীরা। ঢাকা-১৭ আসনে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিনিধি আব্দুর রহমান আজ দিনাজপুরে খাল খনন কর্মসূচীর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কুমিল্লার শিল্পকলায় হেযবুত তওহীদের ইফতার মাহফিল ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস  উন্নত চিকিৎসার জন্য এখন সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। কাজিপুর ডেঙ্গু প্রতিরোধে  পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও শেরপুর-৩ ও বগুড়া-৬ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ শনিবার আরও ৫ সিটিতে প্রশাসক নিয়োগ দিলো সরকার সংসদের ভেতরে স্লোগান দেওয়া সংসদীয় রীতিনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।—স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের নতুন সীমানা নির্ধারণকে কেন্দ্র করে আশুগঞ্জে তীব্র ক্ষোভ ও প্রতিবাদে মহা সড়ক অবরোধ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬৫ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ-

 

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের নতুন সীমানা নির্ধারণকে কেন্দ্র করে আশুগঞ্জে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ দানা বেঁধে উঠেছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘকাল ধরে অবহেলিত এই আসনে নতুন করে অন্য উপজেলার দুটি ইউনিয়ন যুক্ত করা হয়েছে, যা আশুগঞ্জবাসীর রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়ার এক গভীর ষড়যন্ত্র। এই সিদ্ধান্তের প্রতিবাদে মঙ্গলবার সকাল ১০টা থেকে আশুগঞ্জ গোলচত্বর এলাকায় সর্বদলীয় ঐক্য পরিষদের ব্যানারে এক বিশাল প্রতিবাদ বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়। এতে ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং দূরপাল্লার যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হন।
বিক্ষোভকারীরা অবিলম্বে নতুন যুক্ত হওয়া ইউনিয়ন দুটি বাদ দিয়ে আশুগঞ্জকে একক আসন হিসেবে ঘোষণার দাবি জানিয়েছেন।
আশুগঞ্জবাসীর দীর্ঘদিনের অভিযোগ, তারা সংসদ সদস্য হওয়ার সুযোগ থেকে বঞ্চিত। এমন পরিস্থিতিতে গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন সংসদীয় আসনের চূড়ান্ত সীমানা গেজেট প্রকাশ করে, যেখানে সরাইল-আশুগঞ্জ আসনের সঙ্গে অন্য উপজেলার দুটি ইউনিয়ন যুক্ত করা হয়। আশুগঞ্জবাসী এই সিদ্ধান্তকে তাদের রাজনৈতিক অধিকার হরণের ষড়যন্ত্র হিসেবে দেখছে। তাদের মতে, এটি আশুগঞ্জের স্বতন্ত্র রাজনৈতিক পরিচয় এবং প্রতিনিধিত্বের সুযোগকে খর্ব করবে।

৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল থেকে হাজার হাজার বিক্ষুব্ধ জনতা আশুগঞ্জ গোলচত্বরে জড়ো হয়ে প্রতিবাদ সমাবেশ ও মহাসড়ক অবরোধ শুরু করে। সর্বদলীয় ঐক্য পরিষদের নেতৃত্বে এই কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। অবরোধের ফলে ঢাকা-সিলেট মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা আটকে থেকে চরম ভোগান্তির শিকার হন।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সর্বদলীয় ঐক্য পরিষদের সভাপতি ও আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সিরাজ, জামায়াতে ইসলামীর উপজেলা আমীর শাহজাহান ভূইয়া, বিএনপির উপজেলা সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, এনসিপির আশুগঞ্জ উপজেলা প্রধান সমন্বয়কারী আমিনুল ইসলাম ডালিম প্রমুখ।
বক্তারা বলেন, “আমাদের দাবি খুবই স্পষ্ট – নতুনভাবে যুক্ত হওয়া দুটি ইউনিয়নকে বাদ দিতে হবে। আশুগঞ্জবাসীর অধিকার ফিরিয়ে দিতে হবে। একক আসন দিতে হবে। নইলে আমরা আরও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হব।” তারা নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে অগণতান্ত্রিক ও জনস্বার্থবিরোধী আখ্যা দেন।
আন্দোলনকারীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যদি তাদের দাবি মেনে নেওয়া না হয়, তবে তারা আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেবেন। তাদের মতে, আশুগঞ্জের মানুষের রাজনৈতিক অধিকার আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সীমানা পুনর্নির্ধারণকে ঘিরে সৃষ্ট এই উত্তেজনা স্থানীয় রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি করতে পারে। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত স্থানীয়দের মধ্যে গভীর অসন্তোষ সৃষ্টি করেছে, যা আগামী দিনে আরও বড় ধরনের আন্দোলনের জন্ম দিতে পারে। সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়, তা দেখার জন্য সংশ্লিষ্ট মহল অধীর আগ্রহে অপেক্ষা করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট