1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
বাগেরহাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: বিয়ের পর বাড়ি ফেরার পথে বর–কনেসহ ১৩ জন নিহত বরুড়া উপজেলা প্রেসক্লাব ইফতার দোয়ামাহফিল অনুষ্ঠিত বরুড়ায় মেম্বার মিজানুর রহমান গ্রেফতার, নিয়মিত মামলায় পুলিশের অভিযান। কাজিপুরে গণহত্যা, স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের প্রস্তুতিমূলক সভা সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন হামলা বাংলাদেশি প্রবাসীসহ অন্তত চারজন আহত ঢাকা-১৩, গাইবান্ধা-৫, ঢাকা-৫, পাবনা-৩ এবং কুষ্টিয়া-৪ আসনের ব্যালট পেপার ও রেজাল্ট শিটসহ যাবতীয় নির্বাচনী সরঞ্জাম সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সিরাজগঞ্জের কাজিপুরে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন গণভোটের রায়কে সম্মান দিতে গেলে আগে সংসদে যেতে হবে।——-স্বরাষ্ট্রমন্ত্রী কে বিএনপি করল, কে জামায়াত করল, কে আওয়ামী লীগ বা জাতীয় পার্টি করল-এই রাজনৈতিক চিন্তা বাদ দিয়ে এখন দেশের কথা ভাবতে হবে।–মির্জা ফখরুল বগুড়ায় বিএনপি নেতার চাঁদাবাজির মামলায় শাজাহানপুর থানার সাবেক ওসি কারাগারে৷

নেত্রকোনা মডেল থানায় জিডি করার ৫ ঘন্টার মধ্যে ১২ লক্ষ টাকার স্বর্ণালংকার উদ্ধার।

  • প্রকাশিত: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি দ্বীপক চন্দ্র সরকার), নেত্রকোণা

থানায় জিডি করার ৫ ঘন্টার মধ্যে আনুমানিক ১২ লক্ষ টাকা মূল্য মানের ৬ ভরি ১৩ আনা’র বিভিন্ন ধরনের স্বর্ণালংকারসহ হারানো ব্যাগ উদ্ধার করেছে নেত্রকোনা মডেল থানা পুলিশ।

নেত্রকোনা মডেল থানায় অফিসার ইনচার্জ কাজী শাহ নেওয়াজ সাংবাদিকদের জানান, নেত্রকোনা পৌরসভার কাটলী এলাকার মোঃ মঞ্জুরুল হকের মেয়ে মুমতাহীনাহ মীম ৩১ আগষ্ট সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে মঈনপুরস্থ শ্বশুরের বাসা থেকে একটি ব্যাটারী চালিত অটোরিকশা নিয়ে কাটলী বাবার বাসায় যায়। অটোরিকশা থেকে নামার সময় মনের ভূলে সাথে থাকা কাপড়ের ব্যাগ ফেলে রেখে যায়। বাসায় গিয়ে কাপড়ের ব্যাগের কথা মনে হলে গৃহীনী ও তার পরিবারের লোকজন অনেক খুঁজাখুঁজি করেও কোথাও অটোরিকশা ও তার চালককে না পেয়ে রাত ১০টার দিকে
নেত্রকোনা মডেল থানায় একটি সাধারণ করি। মুহুর্তের মধ্যে
জিডির পর পরই পুলিশ সিসি টিভির ফুটেজ পর্যালোচনা করে অটোরিকশাটি সনাক্ত করে রঙ্গের বাজারের আনোয়ারের রিকশা গ্যারেজে অভিযান চালিয়ে গ্যারেজ থেকে অটোরিকশা চালকের নাম সংগ্রহ করে রাত ৩টার দিকে
পুকুরিয়া এলাকার ডেন্ডু মিয়ার পুত্র মোঃ দুখু মিয়ার কাছ থেকে কাপড়ের ব্যাগটি উদ্ধার করে। তাকে জিজ্ঞাসাবাদ কালে চালক দুখু মিয়া জানান, তিনি যখন ব্যাগটি তার রিকশায় দেখতে পায় তখন অটোরিকশা াচার্জ প্রায় শেষ হওয়ার পথে। তিনি তার রিকশাটি গ্যারেজে চার্জে রেখে কাপড়ের ব্যাগটি না খুলেই সযত্নে ঘরে রেখে দেন এবং পরদিন মালিককে খুজে বের করে ফিরিয়ে দেয়ার কথা পরিবারের লোকজনকে জানান।
অফিসার ইনচার্জ আরো জানান, হারানো কাপড়ের ব্যাগের ভেতর ২ ভরি ৮ আনা ওজনের ২ টি স্বর্ণের হার, ১ ভরি ২ আনা ওজনের ২ জোড়া কানের ঝুমকা, ১ ভরি ওজনের ১ জোড়া হাতের বালা, ১ ভরি ৮ আনা ওজনের ৪টি স্বর্ণের চেইন, ৫ আনা ওজনের ১ জোড়া কানের দুল, ৬ আনা ওজনের ২টি স্বর্ণের আংটি ছিল। যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ১২ লক্ষ টাকা।

হারানো ব্যাগ ও তার ভেতরে রাখা স্বর্ণালংকার উদ্ধারের পর মডেল থানায় অফিসার ইনচার্জ কাজী শাহ নেওয়াজ ১লা সেপ্টেম্বর রাত ১০টার দিকে স্বর্ণালংকারের মালিক গৃহীনী মুমতাহীনাহ মীমকে তার ব্যাগ ও স্বর্ণালংকার বুঝিয়ে দেন। গৃহীনী তার সমুদয় মালামাল ফিরে পাওয়ায় পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট