1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
চৌদ্দগ্রামে অবৈধভাবে মাটি কাটার দায়ে পাঁচ লক্ষ টাকা জরিমানা বরুড়ার মা.দক বিরোধী অভিযান ইয়াবা নগদটাকা সহ আটক ১ কাজিপুরে  আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। ৪০ হাজার ভক্তের ঢল: কালিয়াপুর দরবার শরীফ-এ ১১৪তম ওরশ মোবারক সম্পন্ন সিরাজগন্জের কাজিপুরে  মাদকবিরোধী  অভিযান: ইয়াবাসহ এক যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড নিবন্ধনহীন অনলাইন পোর্টালের দৌরাত্ম্য: ‘টিভি’ নাম ভাঙিয়ে ভুয়া প্রভাব, ফলোয়ার কিনে প্রতারণার অভিযোগ রাতের অন্ধকারে মাটি কাটা, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা ৬০ হাজার যমুনা নদীতে অভিযান: ২ লাখ টাকার জাল জব্দ, এতিমখানায় বিতরণ মাছ শুধু বিএনপি নয় আওয়ামী লীগও আমাকে ভোট দিয়েছে- সংবর্ধনা অনুষ্ঠানে সেলিম রেজা এমপি পয়ালগাছা–আদ্রা ইউনিয়ন ভূমি অফিসে দুর্নীতির থাবা খতিয়ান খারিজে অতিরিক্ত আদায়, অবৈধ মাটি কাটা ও সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ

কাজিপুরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর আনন্দ মিছিলেও সেলিম রেজার নামে স্লোগান।

  • প্রকাশিত: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৪২ বার পড়া হয়েছে

অঞ্জনা চৌধুরী,স্টাফ রিপোর্টারঃ

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আনন্দ র‌্যালি করেছে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা বিএনপি। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদের সামনে অবস্থিত উপজেলা বিএনপির কার্যালয় থেকে র‌্যালিটি বের হয়ে আলমপুর চৌরাস্তা চত্বর প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। বিএনপির সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকমিরা ও অংশ নেন।

উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত র‌্যালিতে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা। এসময় দলীয় নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড হাতে নিয়ে আনন্দ র‌্যালিতে অংশ নেন। অনেক নেতাকর্মির হাতে সেলিম রেজাকে এমপি হিসেবে দেখতে চাই লেখা ব্যান্যার ও ফেস্টুন দেখা গেছে। তারা সেলিম রেজার নামে নেচে গেয়ে স্লোগান দিতে থাকে।ওই র‌্যালিতে কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপাও অংশ নেন। র‌্যালির শুরুতে সামনে দাঁড়িয়ে হাত তুলে অভিবাদন জানান দলীয় মনোনয়ন প্রত্যাশী নাজমুল হাসান তালুকদার রানা, সেলিম রেজা ও কনকচাঁপা। এসময় তাদের বেশ উৎফুল্ল দেখাচ্ছিলো।
পরে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নেয়ায় কাজিপুর পৌরসভাসহ ১২ ইউনিয়ন থেকে আগত দলীয় নেতাকর্মীদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা, সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম ও অ্যাডভোকেট রবিউল হাসান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট