1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়ায় বিএনপি নেতার চাঁদাবাজির মামলায় শাজাহানপুর থানার সাবেক ওসি কারাগারে৷ মায়ের সঙ্গে  থাকার ইচ্ছে  পুরন হলোনা।  ক্রীড়া সাংবাদিক রাজুর৷ চাঁদপুরে চলতি বছর বিভিন্ন অভিযানে আটক করা  ২৬ হাজার বর্গ মিটার জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে৷ আইনশৃঙ্খলা পরিস্থিতি  ভালো রাখতে যা কিছু  করার করতে হবে—-এম পি সেলিম রেজা কুমিল্লায় ১০ বিজিবি’র বড় সাফল্য: প্রায় ৪৮ লক্ষ টাকার ভারতীয় বাজি ও কসমেটিক্স জব্দ পবিত্র মাহে রমজান উপলক্ষে সাভার ক্যান্টনমেন্টে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের ইফতার বিতরণ, দোয়া ও মাহফিল অনুষ্ঠিত। বরুড়ায় ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলন করার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা বরুড়ায়  মাদকবিরোধীঅভিযানে  ৩০১ পিস ইয়াবা সহ আটক ৫  জন উদ্বোধন!” 🎉 উদ্বোধন * উদ্বোধন *উদ্বোধন বরুড়ায় মধ্যরাতে মাদক বিক্রির সময় আটক ৩ কারবারি, ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেককে ৩ মাসের কারাদণ্ড

নেত্রকোণা আটপাড়া উপজেলায় খেলাফত আন্দোলনের উপজেলা কমিটি গঠন।

  • প্রকাশিত: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি, নেত্রকোণা:

বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী মহা-সচিব মাওলানা গাজী মোহাম্মাদ আব্দুর রহীম বলেছেন, স্বাধীনতার ৫৪ বছরে দেশের মানুষ অনেক সরকার ও তাদের শাসন ব্যবস্থা দেখেছে কিন্তু কোন সরকারই গণমানুষের আশা আকাঙ্খা, মৌলিক অধিকার, আইনের শাসন প্রতিষ্ঠা ও ভাগ্য উন্নয়নে তেমন অবদান রাখতে পারেনি। যারাই ক্ষমতার মসনদে বসেছে তারাই দেশের উন্নয়নের নামে সরকারি অর্থ লুটপাট, চাঁদাবাজি,
টেন্ডারবাজি, শেয়ার বাজার কেলেংকারী, দেশের সম্পদ বিদেশে পাচার, আলেমদেরকে নির্যাতন করে দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করে তুলেছে। তাই ২৪ সালের জুলাইয়ে এদেশের ছাত্র জনতা আলেম সমাজ ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী সরকারকে ক্ষমতা থেকে হটিয়েছে। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের মানুষ
চাঁদাবাজ, টেন্ডারবাজ, দুর্নীতি কর্মকান্ডে লিপ্ত কোন রাজনৈতিক দলকে ক্ষমতায় দেখতে চায় না। তারা দেশে কোরআন সুন্নাহর ভিত্তিতে ইসলামী সরকারকে ক্ষমতায় দেখতে চায়। তিনি আজ রবিবার বিকালে বাংলাদেশ খেলাফত আন্দোলন আটপাড়া উপজেলার আহবায়ক কমিটি গঠন উপলক্ষে বাজারের একটি হলরমে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।

মোহাম্মদ শামসুল ইসলাম এর সভাপতিত্বে মাফিজ উদ্দিন মাস্টার এর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা খেলাফত আন্দোলনের নেতা মুফতি মুসা শেখ, মুহাম্মাদ আব্দুল হামিদ, হাফেজ মেহেদী হাসান ইমন, মাওলানা সাকিব হাসান প্রমুখ।

সভায় সর্ব সম্মতিক্রমে মোহাম্মদ শামসুল ইসলামকে আহবায়ক এবং মাফিজ উদ্দিন মাস্টারকে সদস্য সচিব করে খেলাফত আন্দোলন
আটপাড়া উপজেলা শাখার আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট