1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
নেত্রকোণা দূর্গাপুর উপজেলার নগুয়া থেকে ঢেউটুকোন পর্যন্ত বেড়ী বাঁধ ও সড়ক নির্মাণের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিএনপি ৭ আ.লীগ ৭ জামায়াতের ভরাডুবি ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতি নির্বাচন কুমিল্লার জেলা প্রশাসক রেজা হাসান ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলামের বিরুদ্ধে সংসদ নির্বাচনের বরাদ্দের টাকা আত্মসাৎ করার অভিযোগ এনে মন্ত্রিপরিষদ বিভাগে অভিযোগ দিয়েছে কুমিল্লা জেলা প্রশাসনের ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীরা। ঢাকা-১৭ আসনে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিনিধি আব্দুর রহমান আজ দিনাজপুরে খাল খনন কর্মসূচীর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কুমিল্লার শিল্পকলায় হেযবুত তওহীদের ইফতার মাহফিল ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস  উন্নত চিকিৎসার জন্য এখন সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। কাজিপুর ডেঙ্গু প্রতিরোধে  পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও শেরপুর-৩ ও বগুড়া-৬ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ শনিবার আরও ৫ সিটিতে প্রশাসক নিয়োগ দিলো সরকার সংসদের ভেতরে স্লোগান দেওয়া সংসদীয় রীতিনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।—স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ

নেত্রকোণা দূর্গাপুর উপজেলার নগুয়া থেকে ঢেউটুকোন পর্যন্ত বেড়ী বাঁধ ও সড়ক নির্মাণের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

  • প্রকাশিত: সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ২৬৭ বার পড়া হয়েছে

নেত্রকোণা জেরা প্রতিনিধি (দ্বীপক চন্দ্র সরকার}:*

নেত্রকোনা জেলার দূর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের নগুয়া থেকে ঢেউটুকোন বাজার পর্যন্ত ৮ কিলোমিটার বেড়ী বাঁধ ও সড়ক নির্মাণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

০৩ জুলাই রবিবার দুপুরে ঢেউটুকোন বাজারে চকপাড়া, ঢেউটুকোন, কৈলাটী, নয়াপাড়া ও গন্ডা বেড় গ্রামবাসী এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধন চলাকালে তাদের দুর্ভোগ দুর্দশার চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন
এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন, মোঃ মুস্তাক আহমেদ, আলমগীর হোসাইন, পল্লী চিকিৎসক মোঃ শফিকুল ইসলাম, নবম শ্রেণির শিক্ষার্থী তোরা রানী, পুষ্প রানী বর্মন, মোঃ কাউসার, মোঃ শহীদ মিয়া ও আবু শহীদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, চকপাড়া, ঢেউটুকোন, কৈলাটী, নয়াপাড়া ও গন্ডা বেড় গ্রামের লোকজন দীর্ঘ দিন যাবৎ চরম দুর্ভোগের মধ্যে বসবাস করে আসছে। কংশ নদের অব্যাহত ভাঙ্গনের ফলে নদের তীরবর্ত্তী রাস্তাটি চলাচলের অনুপযুক্ত হয়ে পরেছে। ফলে এ অঞ্চলের লোকজন তাদের উৎপাদিত ফসল সহজে বাজারজাত করতে না পারায় ন্যায্য মূল্য পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। গর্ভবতী নারীরা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাদেরকে স্থানীয় হাসপাতালে নেয়া অত্যন্ত কষ্টকর হয়ে পড়ছে। বর্ষাকালে ছেলে মেয়েরা স্কুল মাদরাসায় যেতে পারছে না।

মানববন্ধনে বক্তারা, পাঁচ গ্রামের লোকজনের চরম দূর্ভোগ দুর্দশা লাঘবে অবিলম্বে অন্তর্বর্তী সরকারকে নদের তীরবর্ত্তী বেড়ী বাঁধ ও জনগণের চলাচলের জন্য পাকা সড়ক নির্মাণের জোড় দাবী জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট