1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
নেত্রকোণা কলমাকান্দা উপজেলায় পুকুরের পানিতে পড়ে শিশুর মৃত্যু। - অপরাধ সংবাদ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
কাজিপুর ডেঙ্গু প্রতিরোধে  পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও শেরপুর-৩ ও বগুড়া-৬ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ শনিবার আরও ৫ সিটিতে প্রশাসক নিয়োগ দিলো সরকার সংসদের ভেতরে স্লোগান দেওয়া সংসদীয় রীতিনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।—স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ জাতীয় গ্রিড লাইনে ত্রুটির কারণে আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের উৎপাদন বন্ধ । মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ার হাসপাতালে প্রধানমন্ত্রী তারেক রহমান।  নিবন্ধন প্রক্রিয়ার শেষ ধাপে দেশ এডিশন, নির্ভরযোগ্য সংবাদ পরিবেশনের লক্ষ্য বাগেরহাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: বিয়ের পর বাড়ি ফেরার পথে বর–কনেসহ ১৩ জন নিহত বরুড়া উপজেলা প্রেসক্লাব ইফতার দোয়ামাহফিল অনুষ্ঠিত বরুড়ায় মেম্বার মিজানুর রহমান গ্রেফতার, নিয়মিত মামলায় পুলিশের অভিযান।

নেত্রকোণা কলমাকান্দা উপজেলায় পুকুরের পানিতে পড়ে শিশুর মৃত্যু।

  • প্রকাশিত: রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি, নেত্রকোণা

নেত্রকোণা কলমাকান্দা উপজেলায় পোগলা গ্রামে রবিবার দুপুরে পুকুরের পানিতে ডুবে জাবেদ নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়।

মৃত জাবেদ পোগলা গ্রামের সাগর মিয়ার ছেলে।
পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, রবিবার দুপুরে জাবেদ বাড়ির উঠানে খেলা করছিল। এ সময় পরিবারের লোকজন অন্য কাজে ব্যস্ত ছিল। কিছুক্ষণ পর জাবেদকে কোথাও দেখতে না পেয়ে পরিবারের লোকজন চারদিকে খোঁজাখুজি শুরু করে। এক পর্যায়ে বাড়ির পাশে পুকুরের পানিতে জাবেদকে ভাসতে দেখে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সৌরভ ঘোষ তাকে মৃত ঘোষণা করে। ধারনা করা হচ্ছে, শিশু জাবেদ হামাগুড়ি দিয়ে খেলতে খেলতে পরিবারের অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়, সেখানেই তার মৃত্যু হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট