1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
বরুড়া উপজেলা প্রেসক্লাব ইফতার দোয়ামাহফিল অনুষ্ঠিত বরুড়ায় মেম্বার মিজানুর রহমান গ্রেফতার, নিয়মিত মামলায় পুলিশের অভিযান। কাজিপুরে গণহত্যা, স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের প্রস্তুতিমূলক সভা সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন হামলা বাংলাদেশি প্রবাসীসহ অন্তত চারজন আহত ঢাকা-১৩, গাইবান্ধা-৫, ঢাকা-৫, পাবনা-৩ এবং কুষ্টিয়া-৪ আসনের ব্যালট পেপার ও রেজাল্ট শিটসহ যাবতীয় নির্বাচনী সরঞ্জাম সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সিরাজগঞ্জের কাজিপুরে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন গণভোটের রায়কে সম্মান দিতে গেলে আগে সংসদে যেতে হবে।——-স্বরাষ্ট্রমন্ত্রী কে বিএনপি করল, কে জামায়াত করল, কে আওয়ামী লীগ বা জাতীয় পার্টি করল-এই রাজনৈতিক চিন্তা বাদ দিয়ে এখন দেশের কথা ভাবতে হবে।–মির্জা ফখরুল বগুড়ায় বিএনপি নেতার চাঁদাবাজির মামলায় শাজাহানপুর থানার সাবেক ওসি কারাগারে৷ মায়ের সঙ্গে  থাকার ইচ্ছে  পুরন হলোনা।  ক্রীড়া সাংবাদিক রাজুর৷

খরমপুরে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষক আটক।

  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ২৭২ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ-

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার খড়মপুর কেল্লা শাহ (রা:) মাজার এলাকায় ১৩ বছর বয়সী এক প্রতিবন্ধী কন্যা শিশুকে ধর্ষণের পর হত্যার এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। এই ঘটনায় অভিযুক্ত মো. তরিকুল ইসলাম তুষার (২১) নামের এক যুবককে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। সোমবার (৭ জুলাই) রাত আনুমানিক পৌনে ১১টার দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
আটককৃত তরিকুল ইসলাম তুষার নরসিংদী জেলার পলাশ থানার গজারিয়া গ্রামের মো. সেলিম মিয়ার ছেলে। তবে, হত্যাকাণ্ডের শিকার হওয়া শিশুটির পরিচয় এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া যায়নি।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সোমবার রাতে খড়মপুর মাজার এলাকার একটি নির্জন স্থানে শিশুটির নিথর দেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। এসময় তারা তুষারকে ঘটনাস্থলের আশেপাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তাকে আটক করে স্হানীয় জনতা।
খবর পেয়ে আখাউড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটির লাশ উদ্ধার করে এবং অভিযুক্ত তুষারকে আটক করে থানায় নিয়ে যায়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তুষার ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। সে জানায়, সোমবার দুপুরে মাজার এলাকায় ঘুরতে আসা অসহায় প্রতিবন্ধী শিশুটিকে সে ধর্ষণের লক্ষ্যবস্তু বানায়। ধর্ষণের ফলে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে এবং তার রক্তক্ষরণ শুরু হয়। পরবর্তীতে চিকিৎসার অভাবে রাতে শিশুটির মৃত্যু হয়।
এই নৃশংস ঘটনায় মাজার এলাকাসহ পুরো আখাউড়ায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একটি পবিত্র মাজার প্রাঙ্গণে এমন পাশবিক ঘটনায় এলাকাবাসী হতবাক এবং তারা এই জঘন্য অপরাধের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার ও অভিযুক্তকে আটক করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অপরাধের কথা স্বীকার করেছে। লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আমরা ঘটনার অধিকতর তদন্ত করছি।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট