1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়ায় বিএনপি নেতার চাঁদাবাজির মামলায় শাজাহানপুর থানার সাবেক ওসি কারাগারে৷ মায়ের সঙ্গে  থাকার ইচ্ছে  পুরন হলোনা।  ক্রীড়া সাংবাদিক রাজুর৷ চাঁদপুরে চলতি বছর বিভিন্ন অভিযানে আটক করা  ২৬ হাজার বর্গ মিটার জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে৷ আইনশৃঙ্খলা পরিস্থিতি  ভালো রাখতে যা কিছু  করার করতে হবে—-এম পি সেলিম রেজা কুমিল্লায় ১০ বিজিবি’র বড় সাফল্য: প্রায় ৪৮ লক্ষ টাকার ভারতীয় বাজি ও কসমেটিক্স জব্দ পবিত্র মাহে রমজান উপলক্ষে সাভার ক্যান্টনমেন্টে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের ইফতার বিতরণ, দোয়া ও মাহফিল অনুষ্ঠিত। বরুড়ায় ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলন করার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা বরুড়ায়  মাদকবিরোধীঅভিযানে  ৩০১ পিস ইয়াবা সহ আটক ৫  জন উদ্বোধন!” 🎉 উদ্বোধন * উদ্বোধন *উদ্বোধন বরুড়ায় মধ্যরাতে মাদক বিক্রির সময় আটক ৩ কারবারি, ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেককে ৩ মাসের কারাদণ্ড

কাজিপুরের চরাঞ্চলে গরুর লাম্পি স্কিন ভাইরাসের ভয়াবহ সংক্রমণ।

  • প্রকাশিত: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

অঞ্জনা চৌধুরী, স্টাফ রিপোর্টার-

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরাঞ্চলের ছয়টি ইউনিয়নে গবাদি পশুর মধ্যে লাম্পি স্কিন ডিজিজ ভাইরাসের ভয়াবহ সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এতে প্রতিদিনই প্রায় সুস্থ সবল গরু আক্রান্ত হচ্ছে এবং চিকিৎসার অভাবে অনেক গরু মারা যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

যমুনার চরে অবিস্থত তেকানী, চরগিরিশ, নাটুয়ারপাড়া, খাসরাজবাড়ি, নিশ্চিন্তপুর ও মনসুরনগর ইউনিয়নে গরুর এই ভাইরাস জনিত রোগের প্রাদুর্ভাব প্রকট আকার ধারণ করেছে। এই রোগে আক্রান্ত গরুর শরীরে ফোস্কা, জ্বর, ক্ষত ও দুর্বলতা দেখা যাচ্ছে। অনেক গরু খাওয়া বন্ধ করে দিয়েছে এবং ইতোমধ্যে বেশ কিছু গরু মারা গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়নের পানাগাড়ি গ্রামের কৃষক মাজম ফকিরের একটি গাভী, আকালিয়ার একটি ষাড়, আনোয়ার মিয়া ও আকতার মন্ডলের একটি করে বলদ এই রোগে এরই মধ্যে মারা গেছে। আর আক্রান্ত হয়েছে তেকানি ইউনিয়নের পলাশ শেখের একটি, আব্দুস সালাম ও নায়েব আলীর মোট পাঁচটি গরু।
কৃষক আকালিয়া বনে, আমরা চরের মানুষ। এহানে কোন সরকারি ডাক্তার আমরা পাইনা। গরুটা মরে যাওয়ায় আমি ক্ষতির মুখে পড়েছি।
তেকানি গ্রামের পলাশ শেখ জানান, আমরা উপজেলা প্রাণিসম্পদ অফিসে যোগাযোগ করেও তেমন কোন সহায়তা পাইনি। এখন নিজেদের চেষ্টায় ওষুধ কিনে চিকিৎসা করছি। দেখা যাক কি হয়।
নিশ্চিন্তপুর ইউনিয়নের জজিরা মধ্যবাজার এলাকার সোহেল কারী জানান, আমার একটি গরু তিনদিন যাবৎ খাচ্ছে না। গা ফুুলে ফোস্কার মতো উঠেছে। কি করবো বুঝতে পারছি না।
এ বিষয়ে কাজিপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. দিদারুল আহসান বলেন, “লাম্পি স্কিন ডিজিজ এক ধরনের মথা মাছি বাহিত ভাইরাসজনিত রোগ। এর কোন প্রতিষেধক সরকারিভাবে সাপ্লাই নেই। একটি ভ্যাকসিন বাজারে পাওয়া যায় সেটা কিনে কৃষককে গরুর চিকিৎসা করতে হবে। তিনি আরও জানান যাতে মশামাছি গরুকে কামড়াতে না পারে সেজন্যে মশারী ব্য¦হার করা যেতে পারে। আক্রান্ত গরুকে আলাদা করে রাখতে হবে। আক্রান্ত গরুকে অস্থায়ী ব্যবস্থায় লেবু খাওয়ানো, প্রয়োজনে প্যারাসিটামল দেওয়া যেতে পারে। ”
গরুর চিকিৎসা বিষয়ে তিনি জানান, চরাঞ্চলের দুর্গম এলাকায় চিকিৎসাসেবা পৌঁছানো কিছুটা কঠিন । তবে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় থেকে জরুরি সেবা দেওয়ার চেষ্টা চলছে।
এদিকে স্থানীয় খামারি ও কৃষকরা অভিযোগ করেছেন, সময়মতো চিকিৎসা না পেয়ে তারা বিপাকে পড়েছেন। একমাত্র আয়ের উৎস গরু মারা যাওয়ায় অনেকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট