1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
গণভোটের রায়কে সম্মান দিতে গেলে আগে সংসদে যেতে হবে।——-স্বরাষ্ট্রমন্ত্রী কে বিএনপি করল, কে জামায়াত করল, কে আওয়ামী লীগ বা জাতীয় পার্টি করল-এই রাজনৈতিক চিন্তা বাদ দিয়ে এখন দেশের কথা ভাবতে হবে।–মির্জা ফখরুল বগুড়ায় বিএনপি নেতার চাঁদাবাজির মামলায় শাজাহানপুর থানার সাবেক ওসি কারাগারে৷ মায়ের সঙ্গে  থাকার ইচ্ছে  পুরন হলোনা।  ক্রীড়া সাংবাদিক রাজুর৷ চাঁদপুরে চলতি বছর বিভিন্ন অভিযানে আটক করা  ২৬ হাজার বর্গ মিটার জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে৷ আইনশৃঙ্খলা পরিস্থিতি  ভালো রাখতে যা কিছু  করার করতে হবে—-এম পি সেলিম রেজা কুমিল্লায় ১০ বিজিবি’র বড় সাফল্য: প্রায় ৪৮ লক্ষ টাকার ভারতীয় বাজি ও কসমেটিক্স জব্দ পবিত্র মাহে রমজান উপলক্ষে সাভার ক্যান্টনমেন্টে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের ইফতার বিতরণ, দোয়া ও মাহফিল অনুষ্ঠিত। বরুড়ায় ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলন করার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা বরুড়ায়  মাদকবিরোধীঅভিযানে  ৩০১ পিস ইয়াবা সহ আটক ৫  জন

শাহরাস্তির ইউএনও নিগার সুলতানার বদলী স্থগিত করনের দাবীতে মানববন্ধন।

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৫১৯ বার পড়া হয়েছে

ডেক্স রিপোর্ট

শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিগার সুলতানার বদলী স্থগিত করনের দাবীতে মানববন্ধন করেছে শাহরাস্তি উপজেলা বাসী। গত ২৭ জুন শুক্রবার বিকাল ৪ টায় শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গায় উপজেলার জনগণ এ মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধনে বক্তরা বলেন, ইউএনও নিগার সুলতানা এ উপজেলায় যোগদানের পর থেকে অনেক গুলো কর্মকাণ্ড হাতে নেন তার মধ্যে অন্যতম ,পৌর খাল ভূমি দখলবাজদের কবল থেকে উদ্ধার, অবৈধ স্থাপনা উচ্ছেদ, জলাবদ্ধতা নিরসনে খাল খনন, ঠাকুর বাজারের সমস্যা কবলিত বাজার সেড নির্মাণ, পৌরসভা নাগরিকদের সেবা প্রদানে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ। জনবান্ধব পৌরসভা গঠনে পৌরসভার সর্বস্তরের জনগণের উপস্থিতিতে ২০২৫-২০২৬ অর্থ বৎসরের বাজেট ঘোষণা ছিল অন্যতম। চলতি ২০২৫ সালের ৩০ জানুয়ারী তিনি এ উপজেলায় যোগদান করেন বিগত সাড়ে ৪ মাসে তিনি অনেকগুলো কর্মকাণ্ড হাতে নেন। গত ২৪ জুন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি বদলী প্রজ্ঞাপন জারি করা হয়। এতে ইউএনও নিগার সুলতানার বদলীর বিষয়টি শাহরাস্তি জুড়ে ছড়িয়ে পড়ে। তাকে মাদারীপুরের এডিসি হিসেবে বদলী করা হয়। বক্তারা বলেন, ৫ ই আগষ্ট পরবর্তী সময়ে জনপ্রতিনিধি না থাকায় শুন্যতা তৈরি হয়। সেই শুন্যতা কাটিয়ে ইউএনও নিগার সুলতানা জনবান্ধব ও জনগুরুত্বপূর্ণ কাজ গুলো এগিয়ে নিয়ে আসছিলেন। মানববন্ধনে বক্তব্য রাখেন মো: আফজাল হোসেন, ইকবাল হোসেন, সফিকুল ইসলাম। মানববন্ধনে মো: ইকবাল হোসেনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন মো: আবদুল খালেক, মো: সুমন, মো: মোতালেব, জাবেদ মাহমুদ। এ সময় আরো উপস্থিত ছিলেন মো: কামাল হোসেন, মো: মনির হোসেন, মো: সাইফুল ইসলাম, আনোয়ার হোসেন, রিয়াজ মোল্লা, মো: জসিম উদ্দিন, শান্ত,নাজমুল, মিজানুর রহমান, মোশাররফ হোসেন, রাসেল প্রমুখ। সভায় উপজেলার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট