1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
কাজিপুরে দিনব্যাপী কাপ কার্নিভাল অনুষ্ঠিত। - অপরাধ সংবাদ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
কাজিপুর ডেঙ্গু প্রতিরোধে  পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও শেরপুর-৩ ও বগুড়া-৬ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ শনিবার আরও ৫ সিটিতে প্রশাসক নিয়োগ দিলো সরকার সংসদের ভেতরে স্লোগান দেওয়া সংসদীয় রীতিনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।—স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ জাতীয় গ্রিড লাইনে ত্রুটির কারণে আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের উৎপাদন বন্ধ । মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ার হাসপাতালে প্রধানমন্ত্রী তারেক রহমান।  নিবন্ধন প্রক্রিয়ার শেষ ধাপে দেশ এডিশন, নির্ভরযোগ্য সংবাদ পরিবেশনের লক্ষ্য বাগেরহাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: বিয়ের পর বাড়ি ফেরার পথে বর–কনেসহ ১৩ জন নিহত বরুড়া উপজেলা প্রেসক্লাব ইফতার দোয়ামাহফিল অনুষ্ঠিত বরুড়ায় মেম্বার মিজানুর রহমান গ্রেফতার, নিয়মিত মামলায় পুলিশের অভিযান।

কাজিপুরে দিনব্যাপী কাপ কার্নিভাল অনুষ্ঠিত।

  • প্রকাশিত: সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৭৪১ বার পড়া হয়েছে

অঞ্জনা চৌধুরী, স্টাফ রিপোর্টার-

সিরাজগঞ্জের কাজিপুরে দিনব্যাপী স্কাউট কাপ কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল দশটায় উপজেলার রানীদিনমনি উচ্চ বিদ্যালয় মাঠে এই কার্নিভালের শুভ উদ্বোধন করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটের সভাপতি দেওয়ান আকরামুল হক। উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে তিনি বলেন, কাপ কার্নিভাল শুধু একটি বিনোদনমূলক আয়োজন নয়, এটি কাব স্কাউটদের প্রতিভা বিকাশের একটি আদর্শ প্লাটফর্ম। এটি তাদের সৃজনশীলতা, আত্মবিশ্বাস, নেতৃত্বগুণ, শারিরীক দক্ষতা, শৃংখলা ও যোগাযোগ দক্ষতা উন্নত করতে সহায়তা করে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা স্কাউট এর সহকারি পরিচালক জামাল উদ্দিন। উপজেলার তিরিশটি বিদ্যালয়ের ১৮০ জন শিক্ষার্থী পাঁচটি স্টেশনে বিভক্ত হয়ে তীর নিক্ষেপ, বালতিতে বল নিক্ষেপ, মাছ ধরা, টার্গেট হিট, ও রিং ছোড়া ইভেন্টে অংশগ্রহণ করে। ইভেন্টগুলো পরিচালনা করেন স্কাউটের কাজিপুর উপজেলা শাখার সহসভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, কাপ লিডার, তহমিনা খাতুন, স্কাউট লিডার সেলিম রেজা, কোষাধ্যক্ষ এনামুল হক সুমন। এসময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা স্কাউট এর সহসভাপতি ও উপজেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান, একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমান। বিকেলে মহাতাবু জলসা ও পুরস্কার বিতরণীর মাধ্যমে এই কার্নিভাল শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট