1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
বরুড়া উপজেলা প্রেসক্লাব ইফতার দোয়ামাহফিল অনুষ্ঠিত বরুড়ায় মেম্বার মিজানুর রহমান গ্রেফতার, নিয়মিত মামলায় পুলিশের অভিযান। কাজিপুরে গণহত্যা, স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের প্রস্তুতিমূলক সভা সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন হামলা বাংলাদেশি প্রবাসীসহ অন্তত চারজন আহত ঢাকা-১৩, গাইবান্ধা-৫, ঢাকা-৫, পাবনা-৩ এবং কুষ্টিয়া-৪ আসনের ব্যালট পেপার ও রেজাল্ট শিটসহ যাবতীয় নির্বাচনী সরঞ্জাম সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সিরাজগঞ্জের কাজিপুরে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন গণভোটের রায়কে সম্মান দিতে গেলে আগে সংসদে যেতে হবে।——-স্বরাষ্ট্রমন্ত্রী কে বিএনপি করল, কে জামায়াত করল, কে আওয়ামী লীগ বা জাতীয় পার্টি করল-এই রাজনৈতিক চিন্তা বাদ দিয়ে এখন দেশের কথা ভাবতে হবে।–মির্জা ফখরুল বগুড়ায় বিএনপি নেতার চাঁদাবাজির মামলায় শাজাহানপুর থানার সাবেক ওসি কারাগারে৷ মায়ের সঙ্গে  থাকার ইচ্ছে  পুরন হলোনা।  ক্রীড়া সাংবাদিক রাজুর৷

কাজিপুরে আমিনা মনসুর কলেজ পরিচালনা পর্ষদের উন্মুক্ত সভা।

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৭৩৫ বার পড়া হয়েছে

অঞ্জনা চৌধুরী, স্টাফ রিপোর্টার-

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার আমিনা মনসুর ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের এক উন্মুক্ত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে কলেজের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ ফরিদুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা। সভাপতি হিসেবে প্রথমবারের মতো আয়োজিত সভায় তিনি কলেজের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নই। অন্যরা যা করেছে আমরা তা করতে চাইনে। এসময় তিনি কলেজে কর্মরত শিক্ষকদের আন্তরিকতার সাথে পাঠদান পরিচালনা করার আহবান জানান। সহকারি অধ্যাপক আবদুল জলিল এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপাধ্যক্ষ কেএম নজরুল ইসলাম, কাজিপুর পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুস সালাম, নাটুয়ারপাড়া কলেজের সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক সাইদুল ইসলাম, সাংগঠনিক মিজানুর রহমান বাবলু বক্তব্য রাখেন।এর পূর্বে সভাপতিকে ফুল এবং ক্রেস্ট দিয়ে বরণ করে নেয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট