1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
নেত্রকোণা কেন্দুয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০। - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
বিএনপি ৭ আ.লীগ ৭ জামায়াতের ভরাডুবি ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতি নির্বাচন কুমিল্লার জেলা প্রশাসক রেজা হাসান ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলামের বিরুদ্ধে সংসদ নির্বাচনের বরাদ্দের টাকা আত্মসাৎ করার অভিযোগ এনে মন্ত্রিপরিষদ বিভাগে অভিযোগ দিয়েছে কুমিল্লা জেলা প্রশাসনের ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীরা। ঢাকা-১৭ আসনে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিনিধি আব্দুর রহমান আজ দিনাজপুরে খাল খনন কর্মসূচীর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কুমিল্লার শিল্পকলায় হেযবুত তওহীদের ইফতার মাহফিল ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস  উন্নত চিকিৎসার জন্য এখন সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। কাজিপুর ডেঙ্গু প্রতিরোধে  পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও শেরপুর-৩ ও বগুড়া-৬ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ শনিবার আরও ৫ সিটিতে প্রশাসক নিয়োগ দিলো সরকার সংসদের ভেতরে স্লোগান দেওয়া সংসদীয় রীতিনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।—স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ

নেত্রকোণা কেন্দুয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০।

  • প্রকাশিত: বুধবার, ১১ জুন, ২০২৫
  • ১৯১ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি:

ইভটিজিংয়ের ঘটনাকে কেন্দ্র করে নেত্রকোণার কেন্দুয়ায় দুইপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। ১০ জুন মঙ্গলবার কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের দনাচাপুর গ্রামে বিকেলে এই সংঘর্ষ হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় দনাচাপুর গ্রামের সাইদুর রহমানের বাড়ির সামনে দিয়ে পরিবারের মেয়েরা পুকুর থেকে গোসল করে যাওয়ার সময় কিছু যুবক অশ্লীল গান গেয়ে ইভটিজিং করে। এ সময় পরিবারের অভিভাবকেরা এখানে গান গাইতে নিষেধ করলে যুবকেরা উত্তেজিত হয়ে তাদের ওপর হামলা চালায়। পরে স্থানীয়রা যুবকদের নিবৃত্ত করে। অভিযোগ উঠেছে, এই ঘটনার খবর পেয়ে ওই গ্রামের বাসিন্দা সিদ্দিকুর রহমানের নেতৃত্বে যুবকেরা সাইদুর রহমানের বাড়িসহ আশেপাশের বেশ কয়েকটি বাড়িতে হামলা চালায়। তখন দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাতে আনিসুর রহমানকে (৪৫) মৃত ঘোষণা করেন। আহতদের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় ।
বিষয়টি নিশ্চিত করে কেন্দুয়া থানার ওসি (তদন্ত) ওমর কাইয়ুম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট