1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
নেত্রকোণায় কাভার্ড ভ্যান-অটোরিকশার সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত* - অপরাধ সংবাদ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:১২ অপরাহ্ন
সর্বশেষ :
সংসদের ভেতরে স্লোগান দেওয়া সংসদীয় রীতিনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।—স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ জাতীয় গ্রিড লাইনে ত্রুটির কারণে আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের উৎপাদন বন্ধ । মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ার হাসপাতালে প্রধানমন্ত্রী তারেক রহমান।  নিবন্ধন প্রক্রিয়ার শেষ ধাপে দেশ এডিশন, নির্ভরযোগ্য সংবাদ পরিবেশনের লক্ষ্য বাগেরহাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: বিয়ের পর বাড়ি ফেরার পথে বর–কনেসহ ১৩ জন নিহত বরুড়া উপজেলা প্রেসক্লাব ইফতার দোয়ামাহফিল অনুষ্ঠিত বরুড়ায় মেম্বার মিজানুর রহমান গ্রেফতার, নিয়মিত মামলায় পুলিশের অভিযান। কাজিপুরে গণহত্যা, স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের প্রস্তুতিমূলক সভা সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন হামলা বাংলাদেশি প্রবাসীসহ অন্তত চারজন আহত ঢাকা-১৩, গাইবান্ধা-৫, ঢাকা-৫, পাবনা-৩ এবং কুষ্টিয়া-৪ আসনের ব্যালট পেপার ও রেজাল্ট শিটসহ যাবতীয় নির্বাচনী সরঞ্জাম সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

নেত্রকোণায় কাভার্ড ভ্যান-অটোরিকশার সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত*

  • প্রকাশিত: রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১৮২ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি, নেত্রকোণা:

নেত্রকোণার পূর্বধলায় একটি কাভার্ড ভ্যান ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ সময় তাঁদের মেয়ে আহত হয়েছে। এ ঘটনায় কাভার্ড ভ্যানের চালক ও চালকের সহকারীকে আটক করা হয়েছে।
২৪ মে, শনিবার রাত পৌনে ৮টার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উপজেলার পাবই শেখপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার ছোছাউড়া গ্রামের মৃত আব্দুল আজিতের ছেলে নিজাম উদ্দিন (৫০) ও নিজামের স্ত্রী রোকেয়া খাতুন (৪২)। এ ঘটনায় আহত হন তাদের মেয়ে সোমাইয়া খাতুন। নিহত নিজাম উদ্দিন ছিলেন অটোরিকশার চালক ও তার স্ত্রী এবং মেয়ে ছিলেন যাত্রী। আটককৃতরা হলেন- কাভার্ড ভ্যানের চালক রাসেল (৩০) ও হেলপার মেহেদী হাসানকে (২২)। এলাকাবাসী ও পুলিশ জানায়, দুপুরে অটোরিকশা চালক নিজাম উদ্দিন তাঁর স্ত্রী ও মেয়েকে নিয়ে নিজের অটোরিকশায় করে তাঁর ছেলে অলিউল্লার জন্য পাত্রী দেখতে উপজেলার ফাজিলপুর গ্রামে যান। সেখান থেকে ফেরার পথে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের পাবই শেখপাড়া এলাকায় পৌঁছালে প্রাণ কোম্পানির একটি কাভার্ড ভ্যানের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। স্থানীয়রা আহত সোমাইয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
বিষয়টি নিশ্চিত করে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল আলম বলেন, খবর পেয়ে দুর্ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। কাভার্ড ভ্যানটি জব্দসহ কাভার্ড ভ্যানের চালক এবং চালকের সহকারী আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট