1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
বরুড়া উপজেলা প্রেসক্লাব ইফতার দোয়ামাহফিল অনুষ্ঠিত বরুড়ায় মেম্বার মিজানুর রহমান গ্রেফতার, নিয়মিত মামলায় পুলিশের অভিযান। কাজিপুরে গণহত্যা, স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের প্রস্তুতিমূলক সভা সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন হামলা বাংলাদেশি প্রবাসীসহ অন্তত চারজন আহত ঢাকা-১৩, গাইবান্ধা-৫, ঢাকা-৫, পাবনা-৩ এবং কুষ্টিয়া-৪ আসনের ব্যালট পেপার ও রেজাল্ট শিটসহ যাবতীয় নির্বাচনী সরঞ্জাম সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সিরাজগঞ্জের কাজিপুরে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন গণভোটের রায়কে সম্মান দিতে গেলে আগে সংসদে যেতে হবে।——-স্বরাষ্ট্রমন্ত্রী কে বিএনপি করল, কে জামায়াত করল, কে আওয়ামী লীগ বা জাতীয় পার্টি করল-এই রাজনৈতিক চিন্তা বাদ দিয়ে এখন দেশের কথা ভাবতে হবে।–মির্জা ফখরুল বগুড়ায় বিএনপি নেতার চাঁদাবাজির মামলায় শাজাহানপুর থানার সাবেক ওসি কারাগারে৷ মায়ের সঙ্গে  থাকার ইচ্ছে  পুরন হলোনা।  ক্রীড়া সাংবাদিক রাজুর৷

পিটিয়ে হত্যার পরে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে

রাহাত চৌধুরী  প্রতিনিধি

কুমিল্লার নাঙ্গলকোটে ফরিদা বেগম (২৪) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রচার চালানোর অভিযোগ উঠেছে স্বজনদের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে উপজেলার আদ্রা দক্ষিণ ইউনিয়নের কালাচৌ গ্রামের বড়িয়া পাড়ায় এ ঘটনা ঘটে।নিহত ফরিদার মা শহিদা বেগম জানান, জায়গা জমি নিয়ে দীর্ঘদিন ধরে ফরিদার দেবর মোশারফ হোসেন, বাসুর মোস্তফা ও শ্বাশুড়ি জমিলা বেগমের সঙ্গে বিরোধ চলছিল। ফরিদা প্রায় সময় মারধরের শিকার হতেন। মঙ্গলবার সকাল ৭টার দিকে মেয়ে ফোন করে জানিয়েছিল, ‘মা, আমাকে নিয়ে যান, ওরা আমাকে মেরে ফেলবে।’ এরপরই খবরে জানতে পারেন ফরিদা আর নেই। স্থানীয়দের ভাষ্য, ফরিদাকে পরকীয়ার অপবাদ দিয়ে স্বজনেরা এলোপাতাড়ি মারধর করেন। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয় একটি ফার্মেসিতে নেওয়া হলে পল্লী চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর বাড়িতে এনে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রচার চালানো হয়। নিহত ফরিদার সাত বছরের ছেলে ফয়সাল বলে, “সকালে দাদু, জেঠা আর দাদী মাকে মারছিল। পরে হাসপাতালে নিয়ে যায়। পরে আর মাকে দেখি না।” নিহতের স্বামী সারোয়ার আলম প্রায় ১০ বছর ধরে দুবাইয়ে প্রবাসী। দাম্পত্য জীবনে তাঁদের দুটি সন্তান রয়েছে।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় অভিযুক্তদের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট