1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
বরুড়া উপজেলা প্রেসক্লাব ইফতার দোয়ামাহফিল অনুষ্ঠিত বরুড়ায় মেম্বার মিজানুর রহমান গ্রেফতার, নিয়মিত মামলায় পুলিশের অভিযান। কাজিপুরে গণহত্যা, স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের প্রস্তুতিমূলক সভা সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন হামলা বাংলাদেশি প্রবাসীসহ অন্তত চারজন আহত ঢাকা-১৩, গাইবান্ধা-৫, ঢাকা-৫, পাবনা-৩ এবং কুষ্টিয়া-৪ আসনের ব্যালট পেপার ও রেজাল্ট শিটসহ যাবতীয় নির্বাচনী সরঞ্জাম সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সিরাজগঞ্জের কাজিপুরে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন গণভোটের রায়কে সম্মান দিতে গেলে আগে সংসদে যেতে হবে।——-স্বরাষ্ট্রমন্ত্রী কে বিএনপি করল, কে জামায়াত করল, কে আওয়ামী লীগ বা জাতীয় পার্টি করল-এই রাজনৈতিক চিন্তা বাদ দিয়ে এখন দেশের কথা ভাবতে হবে।–মির্জা ফখরুল বগুড়ায় বিএনপি নেতার চাঁদাবাজির মামলায় শাজাহানপুর থানার সাবেক ওসি কারাগারে৷ মায়ের সঙ্গে  থাকার ইচ্ছে  পুরন হলোনা।  ক্রীড়া সাংবাদিক রাজুর৷

কাজিপুরে আগুনে নিঃস্ব পরিবরাগুলোর পাশে ওসি নূরে আলম।

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ৩৩১ বার পড়া হয়েছে

অঞ্জনা চৌধুরী, স্টাফ রিপোর্টার-

আবদুল জলিলঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের কুনকুনিয়া হিন্দুপাড়ায় অগ্নিকান্ডের ঘটনায় নিঃস্ব ৫ টি পরিবারকে ব্যক্তিগভাবে সহায়তা প্রদান করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম। মঙ্গলবার দুপুরে তিনি ক্ষতিগ্রস্থদের বাড়িতে গিয়ে তাদের হাতে সহায়তা সামগ্রি তুলে দেন। সহায়তা সামগ্রির মধ্যে রয়েছে দশ কেজি করে চাল, ডাল, আটা, আলু, লবন, চিনি। এছাড়া পরিবারের প্রতিটি সদস্যের জন্যে একটি করে শাড়ি, লুঙ্গী, থ্রিপিচ ও গামছা প্রদান করা হয়েছে। এসময় ওসি বলেন, আগুনে পরিবারগুলোর সব কেড়ে নিয়েছে। পরিধেয় কাপড় ছাড়া পরিবারের সদস্যদের আর কোন কাপড় চোপড় নেই। এ কারণে খাদ্য সামগ্রির সাথে পরিধেয় জিনিসও দেয়া হলো। আশা করি সামর্থ্যবানরা এসব পরিবারের সহায়তায় এগিয়ে আসবেন।
এসময় উপস্থিত ছিলেন কাজিপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি অবসরপ্রাপ্ত প্রফেসর পরিমল কুমার তরফদার, হিন্দু কমিউনিটির প্রধান বিমল চন্দ্র, কাজিপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল জলিল প্রমূখ।
উল্লেখ্য, গত সোমবার বিকেলে লাগা আগুনে নগদ টাকা পয়সা, স্বর্ণালঙ্কারসহ পাঁচটি পরিবারের দশটি ঘর সম্পূর্ণরূপে পুড়ে গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট