1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
নতুন মোটর বাইকই কাল হলো রাসেল-বকুলের - অপরাধ সংবাদ
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
জুলাই মাসে জন্ম-মৃত্যু নিবন্ধনে আবারো দেশসেরা গলাচিপার ইউএনও ইজাজুল৷৷ দুমকিতে মা/দ/কের বিরুদ্ধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত৷৷ পবিপ্রবির রিজেন্ট বোর্ডে রাষ্ট্রপতির মনোনয়ন পেলেন তিন শিক্ষাবিদ৷৷ এসএসসি পরীক্ষার ফলাফলে  পটুয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা৷৷ মির্জাগঞ্জে এসএসসি ও দাখিলে জিপিএ-৫ পেয়েছে ২৮ শিক্ষার্থী৷৷ গলাচিপায় আধা কিলোমিটার কাঁচা সড়কে চরম দুর্ভোগ, সংস্কারের দাবি এলাকাবাসীর৷৷ গলাচিপায় আধা কিলোমিটার কাঁচা সড়কে চরম দুর্ভোগ, সংস্কারের দাবি এলাকাবাসীর৷৷ হাসপাতাল থেকে অন্ধ নারীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ! অভিযুক্ত দু’জনকে আটক করেছে পুলিশ৷৷  দিনাজপুরে পরিবহন শ্রমিক নেতা কে  গ্রেপ্তারের প্রতিবাদে  পরিবহন ধর্মঘট,সড়কে শ্রমিকদের অবস্থান৷৷ দুমকিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ; অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ৷৷

নতুন মোটর বাইকই কাল হলো রাসেল-বকুলের

  • প্রকাশিত: সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ২৭৩ বার পড়া হয়েছে

অঞ্জনা চৌধুরী স্টাফ রিপোর্টার:- নতুন মোটরবাইকই কাল হলো রাসেল আর বকুলের জীবনে। বোনের বাসা গাজীপুরের কোনাবাড়িতে গিয়ে নতুন মোটরবাইক কিনে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ হারান তারা। সোমবার (১০ মার্চ) সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলা ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের কামাক্ষারমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাসেল(২৬) সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মাইজবাড়ী ইউনিয়নের ভাঙ্গারছেও গ্রামের আয়নাল হকের পুত্র। তিনি মাইজবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। একইসাথে মোটরবাইকের অপর যাত্রী বকুল (১৬) একই গ্রামের সাইফুল ইসলামের পুত্র এবং স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। আজ ভোর রাতে টাঙ্গাইলের যমুনা পূর্ব থানা এলাকায় সড়ক দুর্ঘটনায় তারা ঘটনাস্থলেই প্রাণ হারান।
নিহতের প্রতিবেশি নজরুল ইসলাম জানান, রাসেল বালুর পয়েন্টে কাজ করতো। নিজের প্রয়োজনে একটা মোটরবাইক কিনে বোনের বাসা থেকে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ নূরে আলম জানান, বিষয়টি নিহতের ভাই ফোন করে আমাকে জানিয়েছেন।  ঘটনাস্থলের পুলিশ লাশের সুরতহাল তৈরি করবেন।
নিহত বকুলের ভাই বুলবুল জানান, লাশ বাড়ি নিয়ে আসার প্রক্রিয়া চলছে।
এদিকে মর্মান্তিক এই মৃত্যুরে ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad