1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
উদ্বোধন!” 🎉 উদ্বোধন * উদ্বোধন *উদ্বোধন বরুড়ায় মধ্যরাতে মাদক বিক্রির সময় আটক ৩ কারবারি, ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেককে ৩ মাসের কারাদণ্ড সীমান্তে জিরো টলারেন্স: কুমিল্লায় ১০ বিজিবির হাতে ২.৫৯ কোটি টাকার চোরাচালান জব্দ সিরাজগন্জের কাজিপুরে দুই ট্রাকের মুখ মুখোমুখি  সংঘর্ষ- সিরাজগন্জের কাজিপুরের  গাঁজা বিক্রি ও সেবনের দায়ে ২ জনকে কারাদণ্ড ভয়েস অব কাজিপুরের হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কুমিল্লার চান্দিনায়  ঈদ উপলক্ষে দরিদ্র ও দুঃস্থ নারীদের জন্য বরাদ্দকৃত ভিজিডি কর্মসূচির চাল বিতরণে চরম অনিয়ম বরুড়ায় মাদকবিরোধী অভিযানে আটক ২ কাজিপুরে গবাদিপশুর খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক খামারি প্রশিক্ষণ কুমিল্লা সীমান্তে ১০ বিজিবির অভিযান: কোটি টাকার মোবাইল ডিসপ্লে ও বাজি জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত।

  • প্রকাশিত: শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫২০ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হ্নদয়ঃ-

সারাদেশের ন্যায় বিজয়নগরে শুক্রবার ২১ ফেব্রুয়ারি, ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে ১২টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরেই হাজার হাজার মানুষ কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন শ্রদ্ধা নিবেদন করতে। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ১৯৫২ সালের এই দিনে বুলেটের সামনে দাঁড়িয়ে সালাম, বরকত, জব্বার, রফিক সহ নাম অজানা আরও অনেকে হাসি মুখে জীবন উৎসর্গ করেছিল, যাদের আত্মত্যাগে আমরা পেয়েছি বাংলা ভাষার অধিকার।ফুল আর শ্রদ্ধায় তাদের স্মরণ করছে বিজয়নগর বাসী।

রাত ১২টা ১ মিনিটে উপজেলা প্রশাসন,রাজনৈতিক দলের নেতাকর্মী, মুক্তি যোদ্ধা,বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক ছাএ ছাএী সহ উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠনের নেতা-কর্মী অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে ফুল দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। উপজেলা চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে আসেন বিভিন্ন দল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এতে ফুলে ফুলে ভরে উঠে শহীদ মিনার চত্বর।
এ সময় অমর একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ বাজানো হয়।
ফুল দেয়ার পর্ব শেষে উপজেলা মিলনায়তনে একুশে ফেব্রুয়ারি সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, উপজেলা নির্বাহী অফিসার সাধনা এিপুরার সভাপতিত্বে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়।সমবায় কর্মকর্তা আফরোজার সঞ্চালনায় বক্তব্য রাখেন ভূমি কর্মকর্তা সূফিউল্লাহ,বিজয়নগর প্রেসক্লাবের সভাপতি এইচ এম জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল হ্নদয়,প্রাথমিক শিক্ষা অফিসার, মুক্তি যোদ্ধা, ইসলামী ফাউন্ডেশনের প্রতিনিধিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সামাজিক সংগঠনের নেতা-কর্মী প্রমূখ্য,শেষে মিলাদের মাধ্যম�

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট