1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাগেরহাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: বিয়ের পর বাড়ি ফেরার পথে বর–কনেসহ ১৩ জন নিহত বরুড়া উপজেলা প্রেসক্লাব ইফতার দোয়ামাহফিল অনুষ্ঠিত বরুড়ায় মেম্বার মিজানুর রহমান গ্রেফতার, নিয়মিত মামলায় পুলিশের অভিযান। কাজিপুরে গণহত্যা, স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের প্রস্তুতিমূলক সভা সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন হামলা বাংলাদেশি প্রবাসীসহ অন্তত চারজন আহত ঢাকা-১৩, গাইবান্ধা-৫, ঢাকা-৫, পাবনা-৩ এবং কুষ্টিয়া-৪ আসনের ব্যালট পেপার ও রেজাল্ট শিটসহ যাবতীয় নির্বাচনী সরঞ্জাম সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সিরাজগঞ্জের কাজিপুরে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন গণভোটের রায়কে সম্মান দিতে গেলে আগে সংসদে যেতে হবে।——-স্বরাষ্ট্রমন্ত্রী কে বিএনপি করল, কে জামায়াত করল, কে আওয়ামী লীগ বা জাতীয় পার্টি করল-এই রাজনৈতিক চিন্তা বাদ দিয়ে এখন দেশের কথা ভাবতে হবে।–মির্জা ফখরুল বগুড়ায় বিএনপি নেতার চাঁদাবাজির মামলায় শাজাহানপুর থানার সাবেক ওসি কারাগারে৷

এসিল্যান্ড অফিসের নামে প্রতি সপ্তাহে আড়াই লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ৷৷

  • প্রকাশিত: বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৬৫ বার পড়া হয়েছে

ডেক্স রিপোর্ট  ঃ — সুনামগঞ্জের সদর উপজেলা সহকারি কমিশনারের (ভূমি) বিরুদ্ধে ঘুস নেওয়ার অভিযোগ তুলেছেন ট্রাক চালকেরা। তাদের দাবি, এসিল্যান্ড অফিসের নামে প্রতি সপ্তাহে আড়াই লাখ টাকা চাঁদা নেওয়া হয়। টাকা না দিলেই তাদের আটক করাসহ হয়রানি করা হয়। তবে অভিযোগ অস্বীকার করেছেন এসিল্যান্ড। স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দুপুরে জেলা শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় মাটিবাহী ট্রাকের চালককে আটক করে এসিল্যান্ড মো. ইসমাইল রহমান। খবর পেয়ে সেখানে গিয়ে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন ট্রাক চালকেরা। তাদের তোপের মুখে আটককৃত ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়। এ সময় ট্রাক চালকেরা অভিযোগ করে জানান, ট্রাকে মাটি টানার জন্য প্রতি সপ্তাহে এসিল্যান্ড অফিসে আড়াই লাখ টাকা করে দেন তারা। এই টাকা নেন এসিল্যান্ড অফিসের নাজির কাম ক্যাশিয়ার মুরাদ মিয়া। এ সপ্তাহে টাকা না দেওয়ায় তাদেরকে হয়রানি করছে এসিল্যান্ড। ঘটনার সময় সেখানে ছিলেন অভিযুক্ত মুরাদ মিয়া ও এসিল্যান্ড। মুরাদ মিয়া অভিযোগটিকে মিথ্যে বলে দাবি করেন। আর এসিল্যান্ড ইসমাইল রহমান বলেন, ‘আমার কার্যালয়ের কেউ যদি চাঁদা নিয়ে থাকে তাহলে লিখিত অভিযোগ দিলে আমি ব্যবস্থা গ্রহণ করব।’ছবি : সংগৃহীত

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট