1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
বরুড়া উপজেলা প্রেসক্লাব ইফতার দোয়ামাহফিল অনুষ্ঠিত বরুড়ায় মেম্বার মিজানুর রহমান গ্রেফতার, নিয়মিত মামলায় পুলিশের অভিযান। কাজিপুরে গণহত্যা, স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের প্রস্তুতিমূলক সভা সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন হামলা বাংলাদেশি প্রবাসীসহ অন্তত চারজন আহত ঢাকা-১৩, গাইবান্ধা-৫, ঢাকা-৫, পাবনা-৩ এবং কুষ্টিয়া-৪ আসনের ব্যালট পেপার ও রেজাল্ট শিটসহ যাবতীয় নির্বাচনী সরঞ্জাম সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সিরাজগঞ্জের কাজিপুরে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন গণভোটের রায়কে সম্মান দিতে গেলে আগে সংসদে যেতে হবে।——-স্বরাষ্ট্রমন্ত্রী কে বিএনপি করল, কে জামায়াত করল, কে আওয়ামী লীগ বা জাতীয় পার্টি করল-এই রাজনৈতিক চিন্তা বাদ দিয়ে এখন দেশের কথা ভাবতে হবে।–মির্জা ফখরুল বগুড়ায় বিএনপি নেতার চাঁদাবাজির মামলায় শাজাহানপুর থানার সাবেক ওসি কারাগারে৷ মায়ের সঙ্গে  থাকার ইচ্ছে  পুরন হলোনা।  ক্রীড়া সাংবাদিক রাজুর৷

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি নিয়ে বিরোধের জের ৷ পাল্টাপাল্টি হামলায় নিহত -২ ৷৷

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৪২ বার পড়া হয়েছে

ডেক্স রিপোর্ট :-

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি নিয়ে বিরোধের জের ধরে পাল্টাপাল্টি হামলায় দু’জন নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের বিষুতারা গ্রামে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিহতরা হলেন ওই গ্রামের মৃত ওমর আলীর ছেলে আজাদ মিয়া (৫৫) ও একই গ্রামের মিছির আলী ছেলে আনামত মিয়া (৬০)।নিহতদের মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহতের পরিবার ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে বিশুতারা গ্রামে একটি ভিটিবাড়ি নিয়ে চাচা আজাদ মিয়ার সাথে তার ভাতিজা ইনসান মিয়ার বিরোধ চলে আসছিল। এরই জের ধরে আজ সকালে আজাদ মিয়া তার দোকান খোলার সময় ইনসান মিয়া ও তার লোকজন দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে হত্যা করে। পরে আজাদ মিয়ার লোকজন আমানত মিয়াকে বল্লম দিয়ে আঘাত করে।
গুরুতর আহত অবস্থায় উদ্ধার ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন
সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট