1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
সিরাজগঞ্জের কাজিপুর সরকারি মনসুর আলী কলেজে পিঠা উৎসব অনুষ্ঠিত - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিএনপি ৭ আ.লীগ ৭ জামায়াতের ভরাডুবি ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতি নির্বাচন কুমিল্লার জেলা প্রশাসক রেজা হাসান ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলামের বিরুদ্ধে সংসদ নির্বাচনের বরাদ্দের টাকা আত্মসাৎ করার অভিযোগ এনে মন্ত্রিপরিষদ বিভাগে অভিযোগ দিয়েছে কুমিল্লা জেলা প্রশাসনের ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীরা। ঢাকা-১৭ আসনে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিনিধি আব্দুর রহমান আজ দিনাজপুরে খাল খনন কর্মসূচীর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কুমিল্লার শিল্পকলায় হেযবুত তওহীদের ইফতার মাহফিল ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস  উন্নত চিকিৎসার জন্য এখন সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। কাজিপুর ডেঙ্গু প্রতিরোধে  পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও শেরপুর-৩ ও বগুড়া-৬ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ শনিবার আরও ৫ সিটিতে প্রশাসক নিয়োগ দিলো সরকার সংসদের ভেতরে স্লোগান দেওয়া সংসদীয় রীতিনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।—স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ

সিরাজগঞ্জের কাজিপুর সরকারি মনসুর আলী কলেজে পিঠা উৎসব অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ৩৭৬ বার পড়া হয়েছে

অঞ্জনা চৌধুরী ‘স্টাফ রিপেfর্টারঃ এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই প্রতিপাদ্যে সিরাজগঞ্জের কাজিপুর সরকারি মনুসর আলী কলেজে তারুণ্যের উৎসবের অংশ হিসেবে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন ওই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর রেজাউল করিম। এরপর প্রধান অতিথিসহ অন্যান্য শিক্ষকগণ শিক্ষার্থীদের নিজ হাতে বানানো পিঠার স্টলগুলো ঘুরে দেখেন। পরে পদার্থবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক আবুল বাশারের সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি। প্রভাষক ইশরাত সীমার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. আব্দুর রহমান, প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ আব্দুর রহিম, শিক্ষক পরিষদের সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমূখ বক্তব্য রাখেন। এরপর তিনটি এতিমখানায় দেড়শ কম্বল বিতরণ করেন অতিথিগণ। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট