1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়ায় বিএনপি নেতার চাঁদাবাজির মামলায় শাজাহানপুর থানার সাবেক ওসি কারাগারে৷ মায়ের সঙ্গে  থাকার ইচ্ছে  পুরন হলোনা।  ক্রীড়া সাংবাদিক রাজুর৷ চাঁদপুরে চলতি বছর বিভিন্ন অভিযানে আটক করা  ২৬ হাজার বর্গ মিটার জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে৷ আইনশৃঙ্খলা পরিস্থিতি  ভালো রাখতে যা কিছু  করার করতে হবে—-এম পি সেলিম রেজা কুমিল্লায় ১০ বিজিবি’র বড় সাফল্য: প্রায় ৪৮ লক্ষ টাকার ভারতীয় বাজি ও কসমেটিক্স জব্দ পবিত্র মাহে রমজান উপলক্ষে সাভার ক্যান্টনমেন্টে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের ইফতার বিতরণ, দোয়া ও মাহফিল অনুষ্ঠিত। বরুড়ায় ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলন করার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা বরুড়ায়  মাদকবিরোধীঅভিযানে  ৩০১ পিস ইয়াবা সহ আটক ৫  জন উদ্বোধন!” 🎉 উদ্বোধন * উদ্বোধন *উদ্বোধন বরুড়ায় মধ্যরাতে মাদক বিক্রির সময় আটক ৩ কারবারি, ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেককে ৩ মাসের কারাদণ্ড

রাজশাহীতে সাংবাদিকদের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন।

  • প্রকাশিত: সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ২১১ বার পড়া হয়েছে

অঞ্জনা চৌধুরী স্টাফ রিপোর্টার-

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সারাদেশে রাজনৈতিক মামলা সহ মিথ্যা মামলায় সাংবাদিকদের হয়রানির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন করেছেন পেশাদার সাংবাদিকরা।

সোমবার(১৩ জানুয়ারি) রাজশাহী নগরীর প্রাণ কেন্দ্র জিরো পয়েন্ট এলাকায় রাজশাহী মডেল প্রেসক্লাব ও জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগ এর আয়োজনে রাজশাহীর স্থানীয় সাংবাদিক সংগঠন সহ রাজশাহীর বিভিন্ন জেলা ও উপ-জেলার সাংবাদিক সংগঠনের ব্যানারে এই মানববন্ধন করেন সাংবাদিকরা।
মানববন্ধনে সাংবাদিকেরা বলেন, আমাদের সারা দেশের সহকর্মীদের সাথে রাজশাহীতে কর্মরত সাংবাদিকদের নামে দেওয়া ঢালাও মিথ্যা মামলা প্রত্যাহার করা হোক। সাংবাদিকরা বলেন সাংবাদিকদের ভূমিকা না থাকলে চব্বিশের পরিবর্তন সম্ভব ছিলো না। পরিবর্তনের পর দেশের কিছু সুবিধাবাদী কুচক্রী মহল বিতর্কিত কর্মকাণ্ড ঘটানোর সুযোগ নেয়। চব্বিশের পরিবর্তনের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন রাজনৈতিক নেতারা বলেছিলেন দেশের কোথাও নির্দোষ ও সাধারণ মানুষের নামে হয়রানি মূলক মামলা করা হবে না। কিন্তু আজ তার অতিক্রম হচ্ছে। কিছু রাক্ষসে সাংবাদিকের ইন্ধন রয়েছে এ সকল সাংবাদিক হয়রানিতে।

মানববন্ধনে উপস্থিত সাংবাদিরা আরও বলেন, সাংবাদিকদের এইভাবে হয়রানি করে তাদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে কিছু কুচক্রী মহল। সাংবাদিকের কন্ঠরোধ করা গেলেই তাদের নিজ স্বার্থ হাসিল করা যাবে।
এ-সময় উপস্থিত সকলেই প্রধান ও আইন উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে সাংবাদিকদের নামে মিথ্যা ও হয়রানি মূলক মামলা প্রত্যাহারের দাবি করেন।

উক্ত মানববন্ধনে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন,রাজশাহী মডেল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মমিন ওয়াহিদ হিরো, মডেল প্রেসক্লাবের নির্বাহী সদস্য বাবুর মোল্লা, দৈনিক আওয়ার বাংলাদেশের দুর্গাপুর প্রতিনিধি আল আমিন হক বিজয়, জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির সদস্য সচিব মো: ফয়সাল আজম অপু, জেলা কমিটির সভাপতি মো:আসাদুজ্জামান আসাদ, বিভাগীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক মো: সুরুজ আলী, রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি মো: ফয়সাল হোসেন,সাধারণ সম্পাদক আরিফুল হক রনি,রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি ও বাংলাভিশন টেলিভিশনের মাল্টিমিডিয়া রিপোর্টার মীর তোফায়েল হোসেন,সাবেক সাধারণ সম্পাদক ও আজকের পত্রিকা মাল্টিমিডিয়া রিপোর্টার মো: জাহিদ হাসান সাব্বির, রাজশাহী গোদাগাড়ী প্রেসক্লাবের সভাপতি মো: সারোয়ার হোসেন সবুজ,দৈনিক ইত্তেফাক পত্রিকার রাজশাহী ব্যুরো সিনিয়র সাংবাদিক আনিসুজ্জামান ( আনিস ),মোহনপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহিন সাগর, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)রাজশাহী জেলার সভাপতি আব্দুর রহমান (টিটু),রবিউল ইসলাম,বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সহ-সভাপতি মোজাম্মেল হক বাবু,মাসুদ রানা,তানোর উপজেলা সভাপতি টুটুল হক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট