1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়ায় বিএনপি নেতার চাঁদাবাজির মামলায় শাজাহানপুর থানার সাবেক ওসি কারাগারে৷ মায়ের সঙ্গে  থাকার ইচ্ছে  পুরন হলোনা।  ক্রীড়া সাংবাদিক রাজুর৷ চাঁদপুরে চলতি বছর বিভিন্ন অভিযানে আটক করা  ২৬ হাজার বর্গ মিটার জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে৷ আইনশৃঙ্খলা পরিস্থিতি  ভালো রাখতে যা কিছু  করার করতে হবে—-এম পি সেলিম রেজা কুমিল্লায় ১০ বিজিবি’র বড় সাফল্য: প্রায় ৪৮ লক্ষ টাকার ভারতীয় বাজি ও কসমেটিক্স জব্দ পবিত্র মাহে রমজান উপলক্ষে সাভার ক্যান্টনমেন্টে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের ইফতার বিতরণ, দোয়া ও মাহফিল অনুষ্ঠিত। বরুড়ায় ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলন করার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা বরুড়ায়  মাদকবিরোধীঅভিযানে  ৩০১ পিস ইয়াবা সহ আটক ৫  জন উদ্বোধন!” 🎉 উদ্বোধন * উদ্বোধন *উদ্বোধন বরুড়ায় মধ্যরাতে মাদক বিক্রির সময় আটক ৩ কারবারি, ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেককে ৩ মাসের কারাদণ্ড

সিরাজগঞ্জের প্রবীণ আওয়ামী লীগ নেতার ইন্তেকাল

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ৪৬৫ বার পড়া হয়েছে

অঞ্জনা চৌধুরী স্টাফ রিপোর্টার-

 

সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক (ভারপ্রাপ্ত) সভাপতি ও বর্ষীয়ান শিক্ষক মোস্তাফিজুর রহমান আর নেই। গত সোমবার দিবাগত রাত দশটায় তিনি বার্ধক্যজনিত কারণে কাজিপুরের হরিনাথপুরে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তার বয়স হয়েছিলো ৯০ বছর। তিনি ১৯৩৪ সালে কাজিপুরের মাইজবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। পরে তিনি হরিনাথপুর গ্রামে বসতি স্থাপন করেন। তিনি স্ত্রী, দুই পুত্র, চার মেয়ে, জামাতা, নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি কাজিপুর ও সিরাজগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন। মঙ্গলবার সকাল দশটায় তার গ্রামের বাড়ি হরিনাথপুরে প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে সিরাজগঞ্জে তার দ্বিতীয় জানাজা নামাজ শেষে শহরের মালশাপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়। মরহুমের মৃত্যুতে বিভিন্ন মহল শোক জানিয়েছেন। শোক জানিয়েছেন হরিনাথপুরের আমিনা মনসুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফরিদুল ইসলাম, আজিম উদ্দিন মফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আমজাদ হোসেন, বদ্বীপ বাংলাদেশ এর সম্পাদক ফজলুল হক মনোয়ার, নির্বাহী সম্পাদক সহকারি অধ্যাপক আবদুল জলিল, রাজশাহী শিক্ষাবোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক ড. সাজিদ সাজ্জাদ।

অঞ্জনা চৌধুরী
১০/১২/২৪

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট