1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
সিরাজগঞ্জের কাজিপুরে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন গণভোটের রায়কে সম্মান দিতে গেলে আগে সংসদে যেতে হবে।——-স্বরাষ্ট্রমন্ত্রী কে বিএনপি করল, কে জামায়াত করল, কে আওয়ামী লীগ বা জাতীয় পার্টি করল-এই রাজনৈতিক চিন্তা বাদ দিয়ে এখন দেশের কথা ভাবতে হবে।–মির্জা ফখরুল বগুড়ায় বিএনপি নেতার চাঁদাবাজির মামলায় শাজাহানপুর থানার সাবেক ওসি কারাগারে৷ মায়ের সঙ্গে  থাকার ইচ্ছে  পুরন হলোনা।  ক্রীড়া সাংবাদিক রাজুর৷ চাঁদপুরে চলতি বছর বিভিন্ন অভিযানে আটক করা  ২৬ হাজার বর্গ মিটার জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে৷ আইনশৃঙ্খলা পরিস্থিতি  ভালো রাখতে যা কিছু  করার করতে হবে—-এম পি সেলিম রেজা কুমিল্লায় ১০ বিজিবি’র বড় সাফল্য: প্রায় ৪৮ লক্ষ টাকার ভারতীয় বাজি ও কসমেটিক্স জব্দ পবিত্র মাহে রমজান উপলক্ষে সাভার ক্যান্টনমেন্টে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের ইফতার বিতরণ, দোয়া ও মাহফিল অনুষ্ঠিত। বরুড়ায় ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলন করার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা

বিজয়নগরে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মত বিনিময়

  • প্রকাশিত: রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ২৭৩ বার পড়া হয়েছে

আব্দুল্লাহ আল হৃদয়,

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) রওশন আলীর সাথে উপজেলার সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১৬ নভেম্বর সন্ধ্যা ৭টায় থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত এই সভায় স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এরমধ্যে চ্যানেল dbc ও দৈনিক স্বাধীন বাংলার ক্রাইম রিপোর্টার মহসিন পারভেজ, ভোরের পত্রের রিপোর্টার জহুরুল ইসলাম, রুদ্র বাংলার স্টাফ রিপোর্টার আব্দুল্লাহ আল হৃদয়, কালের ছবি রিপোর্টার মোশাররফ হোসেন, ডেইলি অবজারভারের রিপোর্টার শফিকুর রহমান শাহিন, আলোকিত নিউজ নিউজ প্রতিনিধি মেহেদী হাসান মিলন, বাংলা টিভি রিপোর্টার শামসুল ইসলাম লিটন এশিয়ান টিভি রিপোর্টার সারোয়ার হাজারী, ইনকিলাব প্রতিনিধি সাদিকুল ইসলাম, দৈনিক ভোরের দর্পণ প্রতিনিধি আলমগীর হোসেন প্রমুখ.

ওসি রওশন আলী তার বক্তব্যে বলেন, তিনি আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং মাদক নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতি অনুসরণ করবেন। তিনি সন্ত্রাস, চুরি ও অন্যান্য অপরাধ প্রতিরোধে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং গণমাধ্যমকে অপরাধ দমনের শক্তিশালী মাধ্যম হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, পুলিশ ও সাংবাদিক একসাথে কাজ করলে সমাজে অপরাধ প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমে যাবে।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকা ও টিভি চ্যানেলের প্রতিনিধিরা। তারা উন্মুক্ত আলোচনায় অংশ নেন এবং সমাজের সমস্যা সমাধানে পুলিশ-সাংবাদিক পারস্পরিক সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

ওসি রওশন আলী আরও বলেন, সমাজে অপরাধীদের সংখ্যা সীমিত। তাই নিজ নিজ অবস্থান থেকে অন্যায়ের প্রতিবাদ করলে অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব। বিশেষ করে মাদকবিরোধী অভিযানে তথ্য দিয়ে পুলিশকে সহায়তার আহ্বান জানান তিনি।

ওসি রওশন আলী এর আগে পিবিআইতে কর্মরত ছিলেন এবং বর্তমানে বিজয়নগর থানার দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি আইনশৃঙ্খলা রক্ষা এবং মাদক নির্মূলসহ অন্যান্য অপরাধ দমনে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট