1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কাজিপুর উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদের ইন্তেকাল। - অপরাধ সংবাদ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
সর্বশেষ :
দাউদপুর পাবলিক স্কুলে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কাজিপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত আবু বক্কর সিদ্দিক কতৃক সাংবাদিক আরিফুল ইসলাম ফারহান এর উপর মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সরাইলে মেঘনা নদীর তীরে অবৈধ বালু ও মাটি উত্তোলন বিরোধী অভিযান: ৮ জনের জেল, বিপুল সরঞ্জাম ধ্বংস বেপরোয়া ড্রাম ট্রাকের চাপায় নীলফামারীতে দুই ভাই নি’হ’ত, আহত ১ খুলনায় সড়ক দুর্ঘ’ট’নায় নি’হ’ত ২ জন সিরাজগন্জের কাজিপুরে  বর্ণিল আয়োজনে  বাংলা নববর্ষবরণ নানা আয়োজনে কাজিপুরে আফজাল হোসেন মেমোরিয়াল কলেজের নববর্ষ উদযাপন বিজয়নগরে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন কাজিপুরে মুনলাইট স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কাজিপুর উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদের ইন্তেকাল।

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ৩৮৩ বার পড়া হয়েছে

অঞ্জনা স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বাদ জোহর রাষ্ট্রীয় সালাম প্রদান শেষে তার নামাজে জানাজা মাইজবাড়ী উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রীয় সালামে অংশ নেন কাজিপুর উপজেলা নিবার্হী অফিসার (ভারপ্রাপ্ত)সাবরিন আক্তার।পরে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে। মরহুম আবুল কালাম আজাদ ১৯৫৩ সালে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ভাঙ্গারছেও নিজ নিজ বাড়িতে জন্মগ্রহণ করেন। তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি ১৯৯০ সালে কাজীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। মরহুমের ছোট ভাই অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডা, শামসুদ্দিন জানান,গত ২৭ অক্টোবর ঢাকায় শেওড়াপাড়া নিজ বাসায় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই গত ২৮ অক্টোবর মারা যান। তিনির দুই মেয়ে, ভাই বোন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার পিতা মরহুম আজিজুল রহমান ছিলেন কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তার জানাজার নামাজের উপজেলা বিএনপির সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক আব্দুস সালাম সহ, আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি, বীর মুক্তিযোদ্ধাগণ ও সর্বস্তরের জনগণ অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট