1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
কাজিপুরে উপজেলা জাতীয়তাবাদী মৎস্যজীবিদল নেতার সংবাদ সম্মেলন - অপরাধ সংবাদ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
সংসদের ভেতরে স্লোগান দেওয়া সংসদীয় রীতিনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।—স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ জাতীয় গ্রিড লাইনে ত্রুটির কারণে আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের উৎপাদন বন্ধ । মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ার হাসপাতালে প্রধানমন্ত্রী তারেক রহমান।  নিবন্ধন প্রক্রিয়ার শেষ ধাপে দেশ এডিশন, নির্ভরযোগ্য সংবাদ পরিবেশনের লক্ষ্য বাগেরহাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: বিয়ের পর বাড়ি ফেরার পথে বর–কনেসহ ১৩ জন নিহত বরুড়া উপজেলা প্রেসক্লাব ইফতার দোয়ামাহফিল অনুষ্ঠিত বরুড়ায় মেম্বার মিজানুর রহমান গ্রেফতার, নিয়মিত মামলায় পুলিশের অভিযান। কাজিপুরে গণহত্যা, স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের প্রস্তুতিমূলক সভা সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন হামলা বাংলাদেশি প্রবাসীসহ অন্তত চারজন আহত ঢাকা-১৩, গাইবান্ধা-৫, ঢাকা-৫, পাবনা-৩ এবং কুষ্টিয়া-৪ আসনের ব্যালট পেপার ও রেজাল্ট শিটসহ যাবতীয় নির্বাচনী সরঞ্জাম সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

কাজিপুরে উপজেলা জাতীয়তাবাদী মৎস্যজীবিদল নেতার সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ৩৭১ বার পড়া হয়েছে

অঞ্জনা স্টাফ রিপোর্টার- (সিরাজগঞ্জ) নিজ দলে অনুপ্রেবশকারিদের মিথ্যা প্রচারণার নিন্দা জানিয়ে গত মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় সংবাদ সম্মেলন করেছেন সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা জাতীয়তাবাদী মৎস্যজীবি দলের নেতা মোহাম্মদ আলী। তিনি উপজেলার সোনামুখী ইউনিয়নের হরিনাথপুর গ্রামের মৃত আব্দুল হামিদ সরকারের পুত্র। হরিনাথপুর সকাল বাজারে অনুষ্ঠিত সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, হরিনাথপুর ঢেকুরিয়া সড়কের আমিনা মনসুর কলেজের পূর্বপাশ্বে তাদের জমি সংলগ্ন সরকারী রাস্তায় ০৩ টি একাশি প্রজাতির গাছ ছিলো। গত ৯ অক্টোবর রাতের আঁধারে কে বা কারা গাছগুলো কেটে নিয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে সমাজে তিনিসহ যুবদল নেতা মিলন এবং সোনামুখী ইউনিয়ন স্বেচ্ছা সেবক দলের যুগ্ন আহবায়ক নুরুল ইসলাম নুরুকে জড়িয়ে মিথ্যা প্রপাগান্ডা চালিয়ে আসছে দলের নেতা কর্মিরা । তিনি তাদে কে দলে অনুপ্রবেশকারিরা উল্লেখ করে এসব কর্মকান্ডের তীব্র নিন্দা জানিয়েছেন। দোষীদের খুঁজে বের করতে তিনি আইন শৃংখলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেছেন এবং তাদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়েছেন। # (ছবি আছে)

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট