1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
কোন  বাঁধা বিঘ্ন ছাড়াই চাঁদপুরের হাইমচরে শেখ হাসিনার জন্মদিন পালিত৷ - অপরাধ সংবাদ
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
ব্রাজিল প্রেমে দেড় লাখ টাকা খরচ, পতাকার রঙে বাড়ি রাঙালেন আখাউড়ার রুবেল পটুয়াখালীতে আর্জন্টিনিয়ার হাজার হাজার সমর্থকদের অংশগ্রহনে বর্ণাঢ্য র‍্যালী  বিরামপুরে মাদকের বিরুদ্ধে পুলিশের চিরুনি অভিযান, ট্যাপেন্টাডলসহ তিন কারবারি গ্রেফতার বীরগঞ্জে ৯৪ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পুলিশ সুপারের ই-মেইল হ্যাকের চেষ্টায় ব্রাহ্মণবাড়িয়ায় সাইবার প্রতারক গ্রেফতার কাজিপুরে জব্দকৃত চালের নিলাম অনুষ্ঠিত বাউফলে বাক্ প্রতিবন্ধী অন্ধ কিশোরীকে ধ/র্ষণ, ধ/র্ষক গ্রেফতার পটুয়াখালীতে দফায় দফায় সংঘর্ষ, আহত ১০, কুডার কুড়ে আগুন, গরু হত্যার অভিযোগ মৌসুমী বায়ুর প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর, চারটি বন্দরে ০৩ নম্বর সতর্ক সংকেত জারি কুমিল্লার বরুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও পরিবেশন ‘ বিশুদ্ধ পানি ব্যবহার না করা এবং রেস্টুরেন্টের প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় দুই হোটেলের ১৫হাজার করে ৩০ হাজার টাকা জরিমানা ।

কোন  বাঁধা বিঘ্ন ছাড়াই চাঁদপুরের হাইমচরে শেখ হাসিনার জন্মদিন পালিত৷

  • প্রকাশিত: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩১৬ বার পড়া হয়েছে
  1. চাঁদপুর সংবাদদাতা :-চাঁদপুরের হাইমচরে কোন ধরনের বাঁধ বিঘ্ন ছাড়াই ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৮তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। হাইমচর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ব্যানারে গতকাল ২৮ সেপ্টেম্বর (শনিবার) বিকাল সাড়ে ৩টায় আনুষ্ঠানিকভাবে কেক কেটে জন্মদিন উদযাপন করতে দেখা যায়। হাইমচর উপজেলার আলগি দক্ষিণ ইউনিয়নের ১৬নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হাইমচর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুদ্দিন আলী আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক ছাতার গাজী, আলগী উত্তর ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহাঙ্গীর শিকদার, আওয়ামী লীগ নেতা টেলু পাটওয়ারী, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানিক খলিফা, হাইমচর কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মামুন আখন, উপজেলা আওয়ামীলীগ নেতা ফেরদৌস শাহ ও বিল্লাল শাহ প্রমূখ।

    ভারতে পলায়নকৃত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালনের খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিচ্ছে বিভিন্নজনরা।

    নেতাকর্মীরা জানান, গোপালগঞ্জে পুলিশি বাধায় শেখ হাসিনার জন্মদিন পালন করতে ব্যর্থ হলেও চাঁদপুরের হাইমচরে সফল হয়েছে।

    এ ব্যাপারে হাইমচর উপজেলা আওয়ামী লীগ ও সাংবাদিকদের একাধিক সূত্র এর সত্যতা স্বীকার করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট