1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
বরুড়া উপজেলা প্রেসক্লাব ইফতার দোয়ামাহফিল অনুষ্ঠিত বরুড়ায় মেম্বার মিজানুর রহমান গ্রেফতার, নিয়মিত মামলায় পুলিশের অভিযান। কাজিপুরে গণহত্যা, স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের প্রস্তুতিমূলক সভা সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন হামলা বাংলাদেশি প্রবাসীসহ অন্তত চারজন আহত ঢাকা-১৩, গাইবান্ধা-৫, ঢাকা-৫, পাবনা-৩ এবং কুষ্টিয়া-৪ আসনের ব্যালট পেপার ও রেজাল্ট শিটসহ যাবতীয় নির্বাচনী সরঞ্জাম সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সিরাজগঞ্জের কাজিপুরে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন গণভোটের রায়কে সম্মান দিতে গেলে আগে সংসদে যেতে হবে।——-স্বরাষ্ট্রমন্ত্রী কে বিএনপি করল, কে জামায়াত করল, কে আওয়ামী লীগ বা জাতীয় পার্টি করল-এই রাজনৈতিক চিন্তা বাদ দিয়ে এখন দেশের কথা ভাবতে হবে।–মির্জা ফখরুল বগুড়ায় বিএনপি নেতার চাঁদাবাজির মামলায় শাজাহানপুর থানার সাবেক ওসি কারাগারে৷ মায়ের সঙ্গে  থাকার ইচ্ছে  পুরন হলোনা।  ক্রীড়া সাংবাদিক রাজুর৷

সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের চার দিনের রিমান্ড৷ ও কাউন্সিলর হাসিবুর রহমান মানিকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

  • প্রকাশিত: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৬৯ বার পড়া হয়েছে

ডেক্স রিপোর্ট :- বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান মানিকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার সকালে কারাগার থেকে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা।
অপরদিকে তাদের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক তাদের রিমান্ড বাতিল করে এ আদেশ দেন।
গত ৩ সেপ্টেম্বর রাতে চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে মুদি দোকানি আবু সায়েদ হত্যার অভিযোগে করা মামলায় ৪ সেপ্টেম্বর তার আট দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এছাড়া রাজধানীর চাঁনখারপুল এলাকায় মোহাম্মদ ইসমামুল হক নামের এক কিশোরকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় গত ২৪ সেপ্টেম্বর তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ছবি:- সংগৃহীত

 

 

 

 

 

 

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট