1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন হামলা বাংলাদেশি প্রবাসীসহ অন্তত চারজন আহত ঢাকা-১৩, গাইবান্ধা-৫, ঢাকা-৫, পাবনা-৩ এবং কুষ্টিয়া-৪ আসনের ব্যালট পেপার ও রেজাল্ট শিটসহ যাবতীয় নির্বাচনী সরঞ্জাম সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সিরাজগঞ্জের কাজিপুরে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন গণভোটের রায়কে সম্মান দিতে গেলে আগে সংসদে যেতে হবে।——-স্বরাষ্ট্রমন্ত্রী কে বিএনপি করল, কে জামায়াত করল, কে আওয়ামী লীগ বা জাতীয় পার্টি করল-এই রাজনৈতিক চিন্তা বাদ দিয়ে এখন দেশের কথা ভাবতে হবে।–মির্জা ফখরুল বগুড়ায় বিএনপি নেতার চাঁদাবাজির মামলায় শাজাহানপুর থানার সাবেক ওসি কারাগারে৷ মায়ের সঙ্গে  থাকার ইচ্ছে  পুরন হলোনা।  ক্রীড়া সাংবাদিক রাজুর৷ চাঁদপুরে চলতি বছর বিভিন্ন অভিযানে আটক করা  ২৬ হাজার বর্গ মিটার জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে৷ আইনশৃঙ্খলা পরিস্থিতি  ভালো রাখতে যা কিছু  করার করতে হবে—-এম পি সেলিম রেজা কুমিল্লায় ১০ বিজিবি’র বড় সাফল্য: প্রায় ৪৮ লক্ষ টাকার ভারতীয় বাজি ও কসমেটিক্স জব্দ

বাংলাদেশ প্রতিদিন, নিউজ ২৪, কালের কণ্ঠ অফিসে হামলা

  • প্রকাশিত: সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ২৯১ বার পড়া হয়েছে
  1. ডেক্স রিপোর্ট :- ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের গণমাধ্যম কার্যালয়ে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে প্রতিষ্ঠানটির কালের কণ্ঠ, বাংলাদেশে প্রতিদিন, রেডিও ক্যাপিটাল, নিউজ টোয়েন্টিফোরের গণমাধ্যম অফিসে।
    সোমবার বেলা আড়াইটার দিকে লাঠি, রড ও দেশিয় অস্ত্র নিয়ে বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়ায় হামলা চালায় দুর্বৃত্তরা।
    এসময় প্রতিষ্ঠানটির ভবন ও পার্কিংয়ে থাকা যানবাহনে ব্যাপক ভাংচুর চালানো হয়। ভিতরে প্রবেশ করে তছনছ করা হয় কালের কণ্ঠ ও রেডিও ক্যাপিটাল অফিস। ভেঙে ফেলা হয় প্রতিষ্ঠানগুলোর নিউজ রুমে থাকা কম্পিউটার, প্রযুক্তিগত সরঞ্জামাদিসহ সবকিছু। ভাংচুর করা হয় পার্কিংয়ে থাকা অন্তত ২০টি যানবাহন।
    এসময় দুর্বৃত্তদের হামলার শিকার হন মিডিয়া হাউজে কর্মরত গণমাধ্যমকর্মীসহ নিরাপত্তার দায়িত্বে থাকা বেশ কয়েকজন। হেনস্থা করা হয় বেশ কয়েকজন নারী কর্মীকেও।
    এদিকে, শিক্ষার্থী ও সমন্বয়করা বলছেন, এই হামলার সঙ্গে শিক্ষার্থীদের কোন সম্পর্ক নেই। হামলার নিন্দা জানিয়ে এ বিষয়ে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন৷
    অপরদিকে গত ১৮ জুলাই রামপুরার বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ভবনে হামলার ঘটনা ঘটে। ওই সময় বিটিভি ভবনের মূল ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালানো হয়। এছাড়া ভেতরে থাকা কয়েকটি গাড়িতে ভাঙচুর করা হয়। তবে, পাঁচ তারিখে সরকারের পট পরিবর্তনের পর সময় টিভি, একাত্তর, এটিএন নিউজ, এটিএন, গান বাংলা, ডিবিসিসহ বেশ কিছু গণমাধ্যমে হামলার ঘটনা ঘটে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট