1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
চার ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম সড়ক যোগাযোগ স্বাভাবিক - অপরাধ সংবাদ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
কাজিপুর ডেঙ্গু প্রতিরোধে  পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও শেরপুর-৩ ও বগুড়া-৬ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ শনিবার আরও ৫ সিটিতে প্রশাসক নিয়োগ দিলো সরকার সংসদের ভেতরে স্লোগান দেওয়া সংসদীয় রীতিনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।—স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ জাতীয় গ্রিড লাইনে ত্রুটির কারণে আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের উৎপাদন বন্ধ । মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ার হাসপাতালে প্রধানমন্ত্রী তারেক রহমান।  নিবন্ধন প্রক্রিয়ার শেষ ধাপে দেশ এডিশন, নির্ভরযোগ্য সংবাদ পরিবেশনের লক্ষ্য বাগেরহাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: বিয়ের পর বাড়ি ফেরার পথে বর–কনেসহ ১৩ জন নিহত বরুড়া উপজেলা প্রেসক্লাব ইফতার দোয়ামাহফিল অনুষ্ঠিত বরুড়ায় মেম্বার মিজানুর রহমান গ্রেফতার, নিয়মিত মামলায় পুলিশের অভিযান।

চার ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম সড়ক যোগাযোগ স্বাভাবিক

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ৪১১ বার পড়া হয়েছে

টানা বর্ষণে খাগড়াছড়ির তিনটি নদীর পানি বৃদ্ধি ও পাহাড় ধসের ঘটনা ও নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। ভোর ৩টা থেকে ৪টার দিকে জেলার সাপমারা নামক এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে প্রায় চার ঘন্টা খাগড়াছড়ির সঙ্গে ঢাকা-চট্টগ্রাম সড়ক যোগাযোগ বন্ধ ছিল।

আজ মঙ্গলবার সকাল ৭টা ৪৯ মিনিটে সড়ক থেকে মাটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। খাগড়াছড়ি ফায়ার সার্ভিস লিডার মো. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

এর আগে ভোরে টানা ভারী বর্ষণের ফলে মাটিরাঙ্গা উপজেলার সাপমারা নামক এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসগুলো আটকা পড়ে। ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

খাগড়াছড়ির ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. জাকির হোসেন জানান, পাহাড়ের মাটি সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। তবে সড়কে বেশ কয়েকটি স্থানে পাহাড় ধসের ঝুঁকি রয়েছে।

এদিকে, টানা বর্ষণে নদ-নদীর পানি বেড়ে খাগড়াছড়ির নিচু এলাকায় প্লাবিত হয়েছে। চেঙ্গী ও মাইনী নদীর পানি বিপদ সীমার উপরে প্রবাহিত হচ্ছে৷। ইতিমধ্যে খাগড়াছড়ি দীঘিনালা, লংগদু,বাঘাইছড়ি, সাজেক ও রাংগামাটি খাগড়াছড়ি সড়ক পানিতে তলিয়ে যাবার কারণে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

এতে করে যাত্রী ও পর্যটকদের দুর্ভোগে পড়তে হয়েছে। সাজেকের সঙ্গে খাগড়াছড়ির সড়ক যোগাযোগ বন্ধ হবার কারণে প্রায় ৭ শতাধিক পর্যটক আটকা পড়েছে।

এ ছাড়া জেলা সদরের মুসলিমপাড়া, গঞ্জপাড়াসহ কয়েকটি নিচু এলাকায় পানি উঠেছে। বৃষ্টি অব্যাহত থাকলে আরও বেশ কিছু এলাকা প্লাবিত হওযার আশংকা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট