1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
কুমিল্লার বরুড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন - অপরাধ সংবাদ
সোমবার, ১৮ মে ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
এমপি হওয়ার পর প্রথম সফর: বিজয়নগরের চান্দুরায় নাদিয়া পাঠান পাপনকে বর্ণাঢ্য সংবর্ধনা কে এই সম্পাদক নামধারী বাটপার !!!  ধরিয়ে দিতে পারলে নগদ ১০ হাজার টাকা পুরস্কার৷ সারাদেশের ভূমি মালিকদের জন্য জরুরি নির্দেশনা মুগদা এলাকায় মাথাবিহীন এক অজ্ঞাত ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার ভয়েস অব কাজিপুরের বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বিজয়নগরের লিচু দেশের চাহিদা মিটিয়ে এবার বিদেশের পথে বিরামপুর দিওড় ইউনিয়নে কৃষক দলের নতুন নেতৃত্ব সভাপতি রেজওয়ান,সাধারণ সম্পাদক সাখাওয়াত বিজয়নগরে উপজেলা প্রশাসনের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত কসবা উপজেলায় বজ্রপাতে স্কুলছাত্রের মৃ’ত্যু বিরামপুর পৌরসভায় নকশা অনুমোদনে ঘুষ বাণিজ্যের অভিযোগ

কুমিল্লার বরুড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ৪৭৩ বার পড়া হয়েছে

মোঃ ইকরামুল হকঃ বরুড়ায় আজ জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৪ এর উদ্বোধন করা হয়েছে। দুপুর ১টায় বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে পুষ্টি সপ্তাহে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসুচীর উদ্বোধন ঘোষণা করেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ন্যু এমং মারমা মং, বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রধান ডাঃ কামরুল হাসান সোহেলের সভাপতিত্বে , উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহিদ,উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ ইয়াছিন, এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল মেডিকেল অফিসার, বরুড়ায় কর্মরত বিভিন্ন সাংবাদিক ও গুরুত্বপূর্ণ কর্মকর্তা বৃন্দ।

৯ মে থেকে ১৫ মে পর্যন্ত পুষ্টি সপ্তাহের কার্যক্রম চলমান থাকবে। এসময় মা ও শিশু খাদ্য পুষ্টি, প্রবীণ পুষ্টি, কৈশোরকালীন পুষ্টি বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক প্রতিষ্ঠানে প্রয়োজনীয় পুষ্টি গ্রহণ বিষয়ে উদ্বুদ্ধকরণ সেশন পরিচালনা করেন ডাঃ নূরেন তাসকিন তুলী।
সভাপতির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রধান ডাঃ কামরুল হাসান সোহেল উপস্থিত সকলকে স্বাস্থ্য সুরক্ষায় পুষ্টি ঘাটতি পূরণে আন্তরিক ভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট