1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
এমপি-মন্ত্রীর আত্মীয়রা সমস্যা সৃষ্টি করলে প্রার্থিতা বাতিল : ইসি আনিছুর। - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
বিএনপি ৭ আ.লীগ ৭ জামায়াতের ভরাডুবি ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতি নির্বাচন কুমিল্লার জেলা প্রশাসক রেজা হাসান ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলামের বিরুদ্ধে সংসদ নির্বাচনের বরাদ্দের টাকা আত্মসাৎ করার অভিযোগ এনে মন্ত্রিপরিষদ বিভাগে অভিযোগ দিয়েছে কুমিল্লা জেলা প্রশাসনের ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীরা। ঢাকা-১৭ আসনে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিনিধি আব্দুর রহমান আজ দিনাজপুরে খাল খনন কর্মসূচীর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কুমিল্লার শিল্পকলায় হেযবুত তওহীদের ইফতার মাহফিল ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস  উন্নত চিকিৎসার জন্য এখন সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। কাজিপুর ডেঙ্গু প্রতিরোধে  পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও শেরপুর-৩ ও বগুড়া-৬ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ শনিবার আরও ৫ সিটিতে প্রশাসক নিয়োগ দিলো সরকার সংসদের ভেতরে স্লোগান দেওয়া সংসদীয় রীতিনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।—স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ

এমপি-মন্ত্রীর আত্মীয়রা সমস্যা সৃষ্টি করলে প্রার্থিতা বাতিল : ইসি আনিছুর।

  • প্রকাশিত: বুধবার, ১ মে, ২০২৪
  • ৪২৭ বার পড়া হয়েছে

মোঃ ইমন হোসেন স্টাফ রিপোর্টার
উপজেলা নির্বাচনে এমপি-মন্ত্রীদের আত্মীয়স্বজন সমস্যা সৃষ্টি করলে প্রার্থিতা বাতিল করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান।
মঙ্গলবার (৩০ এপ্রিল) কুমিল্লা শিল্পকলা একাডেমির মিলনায়তনে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে মাঠ প্রশাসনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভাশেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
নির্বাচন কমিশনার বলেন, জাতীয় নির্বাচনের থেকেও উপজেলা নির্বাচনে বেশি ভোটার উপস্থিত থাকবেন। সেটা বড় একটা পার্সেন্টেজ (শতাংশ) হতে পারে। সম্প্রতি কয়েকটি নির্বাচনে আপনারা দেখেছেন তাপপ্রবাহের মধ্যেও ব্যাপক ভোটার উপস্থিত ছিল। এসব নির্বাচনে ৭৯ শতাংশ পর্যন্ত ভোটার উপস্থিতি ছিল। এবারের নির্বাচনগুলোতেও ভোটারের উপস্থিতি ভালো থাকবে।
এমপি-মন্ত্রীদের আত্মীয়স্বজনদের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে তিনি বলেন, নির্বাচনে অংশগ্রহণের জন্য কারও আত্মীয়স্বজনের বিষয়ে আইনে বলা নেই। আইনে বলা আছে, যিনি প্রাপ্তবয়স্ক এবং যিনি ভোটে অংশগ্রহণের যোগ্যতা সম্পন্ন তিনি অংশগ্রহণ করতে পারবেন। আমরা জেনেছি অনেকের আত্মীয়স্বজন নির্বাচনে অংশ নিয়েছে।

আনিছুর রহমান বলেন, আমরা গোয়েন্দা মাধ্যমে যে তথ্য পাই তা থেকে তেমন সমস্যা দেখি না। দুয়েকটি জায়গায় বিচ্ছিন্ন সমস্যা রয়েছে, তা আমরা কঠোর নজদারিতে রেখেছি। যদি বড় ধরনের সমস্যা সৃষ্টি করে আমরা তা মেনে নেব না। আমরা নির্বাচন স্থগিত করা, প্রার্থিতা বাতিল করার ব্যবস্থাও নিতে পারি।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নূরে আলম মিনা, কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান, পুলিশ সুপার আব্দুল মান্নান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট