1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
সিরাজগন্জের কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী খলিল সিরাজীর সংবাদ সম্মেলন - অপরাধ সংবাদ
রবিবার, ৩১ মে ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
হজযাত্রীদের নিয়ে প্রথম ফিরতি ফ্লাইট আজ শনিবার (৩০ মে) সকালে জেদ্দা থেকে ঢাকায় এসেছে। জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে:—– রাষ্ট্রপতি চট্রগ্রাম অনেকে ন্যায্য দাম না পেয়ে রাগে-ক্ষোভে অবিক্রিত চামড়া রাস্তায় ফেলে দেন৷ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানীর জিয়া উদ্যানে তাঁর মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী । কোরবানির পশুবর্জ্য অপসারণের কাজ ঘুরে দেখার সময়’  রাজধানীর সিটির ২ কর্মকর্তাকে অপসারণের পরে আরও ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ৷   ঈদুল আজহার দ্বিতীয় দিনেও রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় কোরবানির ব্যস্ততা৷ ৷  আনন্দের মধ্যেও সারাদেশে সড়ক ও রেলপথে দুর্ঘটনায় থামেনি “২৬ জন নিহত!!  সৌদি আরবে হজ পালন করতে গিয়ে অসুস্থতা ছাড়াও বিভিন্ন কারণে ৩১ বাংলাদেশির মৃত্যু জরুরী ঘোষণা- অপরাধ সংবাদ পএিকার সকল নিয়োগ  বাতিল ৷ “ঈদ মোবারক ”  ঈদ মোবারক” ঈদ মোবারক”

সিরাজগন্জের কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী খলিল সিরাজীর সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ৭৯৮ বার পড়া হয়েছে

অন্জনা স্টাফ রিপোর্টার- সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী খলিলুর রহমান সিরাজী সংবাদ সম্মেলন করে নিজেকে নির্দোষ দাবী করেছেন। এর আগে অপর দুই প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী তাদের প্রচারে বাধা, ভয়ভীতি দেখানে ও মারধোর করার অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছিলেন। সোমবার সকাল ১০ টায় কাজিপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত পাল্টা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান খলিলুর রহমান সিরাজী। তিনি জানান, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হিসাবে বিগত ২০১৯ সালে নির্বাচনে তিনি কাজিপুর থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। তখন থেকে অদ্যাবধি তিনি কাজিপুর আসনের এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয়ের নির্দেশনায় এলাকার ব্যাপক উন্নয়ন করেছেন। বিশেষ করে চরাঞ্চলে রাস্তাঘাট, অবকাঠামোগত উন্নয়ন সহ স্মার্ট কাজিপুর নির্মাণে ভুমিকা রেখেছেন। এজন্য তিনি সিরাজগঞ্জের মধ্যে শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি জানান, তাঁর উন্নয়ন কর্মকান্ডকে ম্লাণ করার জন্য প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ ও আশরাফুল আলম তাঁকে জড়িয়ে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে কল্পকাহিনী নির্ভর অভিযোগ উত্থাপন করেছেন। তারা সাধারণ ভোটারদের বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত আছেন। তিনি অভিযোগ করেন, ওই ২ প্রার্থী নির্বাচনী এলাকায় না থেকে ভোটারদের নিকট ভোট না চেয়ে নানা প্রপাগান্ডা ছড়াচ্ছেন। তাদের মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার কানে না নেয়ার জন্য ভোটারদের অনুরোধের পাশাপশি উৎকানিমূলক অপপ্রচারের নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট