1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
সিরাজগঞ্জের কাজিপুরে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন গণভোটের রায়কে সম্মান দিতে গেলে আগে সংসদে যেতে হবে।——-স্বরাষ্ট্রমন্ত্রী কে বিএনপি করল, কে জামায়াত করল, কে আওয়ামী লীগ বা জাতীয় পার্টি করল-এই রাজনৈতিক চিন্তা বাদ দিয়ে এখন দেশের কথা ভাবতে হবে।–মির্জা ফখরুল বগুড়ায় বিএনপি নেতার চাঁদাবাজির মামলায় শাজাহানপুর থানার সাবেক ওসি কারাগারে৷ মায়ের সঙ্গে  থাকার ইচ্ছে  পুরন হলোনা।  ক্রীড়া সাংবাদিক রাজুর৷ চাঁদপুরে চলতি বছর বিভিন্ন অভিযানে আটক করা  ২৬ হাজার বর্গ মিটার জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে৷ আইনশৃঙ্খলা পরিস্থিতি  ভালো রাখতে যা কিছু  করার করতে হবে—-এম পি সেলিম রেজা কুমিল্লায় ১০ বিজিবি’র বড় সাফল্য: প্রায় ৪৮ লক্ষ টাকার ভারতীয় বাজি ও কসমেটিক্স জব্দ পবিত্র মাহে রমজান উপলক্ষে সাভার ক্যান্টনমেন্টে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের ইফতার বিতরণ, দোয়া ও মাহফিল অনুষ্ঠিত। বরুড়ায় ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলন করার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা

সিরাজগন্জের কাজিপুরে নানা আয়োজন মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত।

  • প্রকাশিত: বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ৭১৫ বার পড়া হয়েছে

অন্জনা স্টাফ রিপোর্টার-
সিরাজগঞ্জের কাজিপুরে নানা আয়োজনে স্বাধীনতার ও জাতীয় দিবস পালিত হয়েছে। কাজিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এই দিবসটি পালিত হয়।
মঙ্গলবার (২৬ মার্চ) দিবসটি উপলক্ষে সকালে উপজেলা স্বাধীনতা স্কয়ারে আ.লীগ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠন, কাজিপুর উপজেলা প্রশাসন, কাজিপুর উপজেলা প্রেসক্লাব, বঙ্গমাতা সাংস্কৃতিক জোট সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ মাঠে পবিত্র কুরআন তেলাওয়াত দিয়ে অনুষ্ঠানের প্রধান কার্যক্রম শুরু হয়। পরে পুলিশ, ফায়ার সার্ভিস, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও বিএনসিসি’র সদস্যরা কুচকাওয়াজে অংশ নেন। কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেনের সভাপতিত্ব ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ -১ কাজিপুর আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সানজিদা মুক্তারী, উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোমেনা পারভীন পারুল , পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, কাজিপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম , আ.লীগের সভাপতি আলহাজ্ব রেফাজ উদ্দিন (মাষ্টার) ও উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ ।
অনুষ্ঠানে উপজেলার কয়েকটি প্রতিবন্ধী বিদ্যালয় সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ডিসপ্লেতে অংশ নেয়। এরপর উপজেলা পরিষদ একাডেমিতে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট