1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
কাজিপুরে এমপি জয় এর হস্তক্ষেপে বিদ্যুৎ সংযোগ ফিরে পেলেন ১২ টি পরিবার - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিএনপি ৭ আ.লীগ ৭ জামায়াতের ভরাডুবি ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতি নির্বাচন কুমিল্লার জেলা প্রশাসক রেজা হাসান ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলামের বিরুদ্ধে সংসদ নির্বাচনের বরাদ্দের টাকা আত্মসাৎ করার অভিযোগ এনে মন্ত্রিপরিষদ বিভাগে অভিযোগ দিয়েছে কুমিল্লা জেলা প্রশাসনের ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীরা। ঢাকা-১৭ আসনে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিনিধি আব্দুর রহমান আজ দিনাজপুরে খাল খনন কর্মসূচীর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কুমিল্লার শিল্পকলায় হেযবুত তওহীদের ইফতার মাহফিল ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস  উন্নত চিকিৎসার জন্য এখন সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। কাজিপুর ডেঙ্গু প্রতিরোধে  পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও শেরপুর-৩ ও বগুড়া-৬ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ শনিবার আরও ৫ সিটিতে প্রশাসক নিয়োগ দিলো সরকার সংসদের ভেতরে স্লোগান দেওয়া সংসদীয় রীতিনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।—স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ

কাজিপুরে এমপি জয় এর হস্তক্ষেপে বিদ্যুৎ সংযোগ ফিরে পেলেন ১২ টি পরিবার

  • প্রকাশিত: বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ৮২০ বার পড়া হয়েছে
  • স্টাফ রিপোর্টারঃ অবশেষে সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয় এর হস্তক্ষেপে ১২ টি পরিবার ফিরে পেলেন বিদ্যুৎ সংযোগ। গত মঙ্গলবার বিকেলে থেকে সন্ধ্যার মধ্যে ওই কেটে দেয়া সংযোগগুলো সচল করে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর লোকজন। এর আগে গত ৮ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে না যাওয়ায় স্থানীয় আওয়ামী লীগের লোকজন ওই পরিবারের সংযোগগুলো কেটে দেয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারের লোকজন।
    কাজিপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশাদুল ইসলাম কেটে দেয়া সংযোগ চালুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কেন্দ্রের নির্দেশনা মেনে আমাদের কর্মি সমর্থকগণ কেন্দ্রে যায়নি বলে মিথ্যে অভিযোগ করেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মিরা। এই ঘটনাকে কেন্দ্র করে ভোটের দিন রাতে চালিতাডাঙ্গা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ও উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক রাশেকুল ইসলাম রনুর নেতৃত্ব ২০-২৫ জন আওয়ামী লীগের নেতা-কর্মী একত্রিত হয়ে বিএনপির ৯ নেতা-কর্মীর ১২টি বৈদ্যুতিক লাইন কেটে দেয়া হয়।
    কাজিপুর জোনাল অফিসের এজিএম রবিউল ইসলাম জানান, ওখানে স্থানীয়ভাবে সমস্যা ছিলো। মঙ্গলবার এমপি মহোদয়ের নির্দেশে দ্রুততার সাথে সংযোগগুলো সচল করা হয়েছে।
    সিরাজগঞ্জ-১ (কাজিপুর-সদর আংশিক) আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয় বলেন, ‘বিষয়টি মঙ্গলবার জেনেছি। সাথে সাথে লাইন চালু করতে কাজিপুর জোনাল অফিসের ডিজিএমকে নির্দেশ দিয়েছি। আজকে(বুধবার) জানলাম সংযোগগুলো চালু হয়েছে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট