
পটুয়াখালী থেকে নিজস্ব প্রতিবেদক:-এ বছর এসএসসি পরীক্ষার ফলাফলে বরিশাল শিক্ষা বোর্ডের অধীন পটুয়াখালীতে জিপিএ- ৫ প্রাপ্তিতে মেয়েরা এগিয়ে।
পটুয়াখালী জেলা শহরে দুটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়। এ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার ফলাফলে পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে রয়েছে।
সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২৫১ জন পরীক্ষায় অংশগ্রহন করে ২৪১ জন উত্তীর্ন হয়েছে। ফেল করেছে ১০ জন। পাসের হার ৯৬.২%। উত্তীর্নদের মধ্যে ৭০ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়ে বিদ্যালয়ের খ্যাতি অর্জন করতে সক্ষম হয়েছে মেধাবী ছাত্রীরা।
অপরদিকে পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে এ বছর অংশগ্রহনকারী ২২৮ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ- ৫ পেয়েছে ৫৫ জন। মোট উত্তীর্ন হয়েছে ২০৯ জন। ফেল করেছে ১৯ জন। এ বিদ্যালয়ে পাসের হার ৯২%। এ দুটি বিদ্যালয় থেকে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ১২৫ জন।