1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
দিনাজপুরে পরিবহন শ্রমিক নেতা কে  গ্রেপ্তারের প্রতিবাদে  পরিবহন ধর্মঘট,সড়কে শ্রমিকদের অবস্থান৷৷ - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
দুমকিতে মা/দ/কের বিরুদ্ধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত৷৷ পবিপ্রবির রিজেন্ট বোর্ডে রাষ্ট্রপতির মনোনয়ন পেলেন তিন শিক্ষাবিদ৷৷ এসএসসি পরীক্ষার ফলাফলে  পটুয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা৷৷ মির্জাগঞ্জে এসএসসি ও দাখিলে জিপিএ-৫ পেয়েছে ২৮ শিক্ষার্থী৷৷ গলাচিপায় আধা কিলোমিটার কাঁচা সড়কে চরম দুর্ভোগ, সংস্কারের দাবি এলাকাবাসীর৷৷ গলাচিপায় আধা কিলোমিটার কাঁচা সড়কে চরম দুর্ভোগ, সংস্কারের দাবি এলাকাবাসীর৷৷ হাসপাতাল থেকে অন্ধ নারীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ! অভিযুক্ত দু’জনকে আটক করেছে পুলিশ৷৷  দিনাজপুরে পরিবহন শ্রমিক নেতা কে  গ্রেপ্তারের প্রতিবাদে  পরিবহন ধর্মঘট,সড়কে শ্রমিকদের অবস্থান৷৷ দুমকিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ; অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ৷৷ ‘যা মন চায় কর !  ইউএনও-এসিল্যান্ডের ধার ধারি না আমি৷৷

দিনাজপুরে পরিবহন শ্রমিক নেতা কে  গ্রেপ্তারের প্রতিবাদে  পরিবহন ধর্মঘট,সড়কে শ্রমিকদের অবস্থান৷৷

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

এমডি রেজওয়ান আলী দিনাজপুর জেলা প্রতিনিধি -দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং-১১৬৭) বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য মজিবুর রহমান মজিবকে পুলিশ কর্তৃক গ্রেপ্তার ও মারধরের অভিযোগের প্রতিবাদে দিনাজপুর জেলাজুড়ে সড়ক অবরোধ ও পরিবহন ধর্মঘট পালন করেছেন পরিবহন শ্রমিকরা। মঙ্গলবার (১১ আগস্ট) দিনাজপুর জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় এ কর্মসূচির কারণে সড়ক যোগাযোগে অচলাবস্থার সৃষ্টি হয়। এতে যাত্রী ও সাধারণ মানুষকে চরম দুর্ভোগে পড়তে হয়। শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীদের অভিযোগ, মজিবুর রহমান মজিবকে পুলিশ গ্রেপ্তারের পর মারধর করেছে। এ ঘটনার প্রতিবাদে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে তারা সড়ক অবরোধ ও পরিবহন ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল থেকে দিনাজপুর জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও পরিবহন স্ট্যান্ডে শ্রমিকদের অবস্থান নিতে দেখা যায়। বিরামপুর উপজেলাতেও পরিবহন শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। ফলে দূরপাল্লার বাস,ট্রাকসহ বিভিন্ন ধরনের গণপরিবহন চলাচল ব্যাহত হয়। বিরামপুর উপজেলা স্ট্যান্ড কমিটির নেতৃবৃন্দ জানান,মজিবুর রহমান মজিবকে গ্রেপ্তার এবং গ্রেপ্তারের পর মারধরের অভিযোগের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত শ্রমিকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সড়ক অবরোধের কারণে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। জরুরি প্রয়োজনে চলাচলকারী মানুষ,রোগী,শিক্ষার্থী ও বিভিন্ন গন্তব্যের যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। অনেক যাত্রীকে যানবাহন না পেয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা যায়। বিরামপুর উপজেলা স্ট্যান্ড কমিটির পক্ষ থেকে জানানো হয়, দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সিদ্ধান্ত অনুযায়ী শ্রমিকরা এ কর্মসূচিতে অংশ নেন। পরে মঙ্গলবার বিকেল ৫টার দিকে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,সড়ক অবরোধ কর্মসূচি তুলে নেওয়া হয়েছে। এরপর ধীরে ধীরে সড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। বিরামপুর উপজেলা স্ট্যান্ড কমিটির নেতৃবৃন্দ
দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-১১৬৭),বিরামপুর উপজেলা স্ট্যান্ড কমিটির সভাপতি বাবুল হোসেন বাবুল্লা,সম্পাদক মুকুল সরকার,সহ সম্পাদক মোঃ আলী হোসেন,সড়ক সম্পাদক মোঃ পাপ্পু হক, প্রচার সম্পাদক মোঃ শাহ্ আলম মন্ডল,সদস্য আহসান হাবিব জনি এবং সদস্য জামিল হোসেন কর্মসূচিতে সংশ্লিষ্টদের সঙ্গে ছিলেন।শ্রমিক নেতারা বলেন,কোনো শ্রমিক বা সংগঠনের নেতাকর্মীর সঙ্গে অন্যায় আচরণ হলে তা মেনে নেওয়া হবে না। একই সঙ্গে তারা আইন নিজের হাতে তুলে না নিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমাধানের দাবি জানান।
এদিকে,মজিবুর রহমান মজিবকে গ্রেপ্তার ও মারধরের অভিযোগের বিষয়ে পুলিশের বক্তব্য তাৎক্ষণিক ভাবে পাওয়া যায়নি। পুলিশের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে সংযুক্ত করা হবে। শ্রমিকদের সড়ক অবরোধ ও ধর্মঘটের কারণে দিনাজপুরের বিভিন্ন সড়কে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হলেও বিকেল ৫টার দিকে অবরোধ তুলে নেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পথে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad